Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘আমরা মেয়ে ফেরাবই’, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া অন্তঃসত্ত্বা সোনালির বাড়িতে মুখ্যমন্ত্রীর দূত

আইন বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল মানবিক সঙ্কট নয়, ভারতীয় নাগরিকত্ব ও সাংবিধানিক অধিকারের গুরুতর লঙ্ঘন। শিশুটি বাংলাদেশে জন্মালে তার নাগরিকত্ব কি হবে—এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোনালির পরিবারে।

‘আমরা মেয়ে ফেরাবই’, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া অন্তঃসত্ত্বা সোনালির বাড়িতে মুখ্যমন্ত্রীর দূত

সোনালির বাড়িতে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 15 September 2025 20:45

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের পাইকার গ্রাম যেন নিঃশ্বাস বন্ধ করে দিন গুনছে। কারণ, অন্তঃসত্ত্বা সোনালি খাতুনের (Sonali Khatun) বাংলাদেশে (Bangladesh) ‘পুশব্যাক’ ইস্যু এখন শুধু এক পরিবারের দুর্ভাগ্য নয়—রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়নের কেন্দ্রবিন্দু।

দুই মাস আগে দিল্লি থেকে সোনালি, তাঁর স্বামী ও শিশুপুত্রকে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে সীমান্তে ফেরত পাঠানোর অভিযোগ ওঠে। অথচ সোনালির পরিবার বীরভূমে প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করছে, এমনকি তাঁদের ভোটার, আধার কার্ডও রয়েছে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রীর (Chief Minister Mamata Banerjee) দূত হয়ে সোনালির বাড়িতে পৌঁছন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি জানান, “এই অন্যায়ের বিরুদ্ধে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে লড়াই চলবে। সোনালিকে ফিরিয়ে এনে ‘শ্রমশ্রী’ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে।”

বিষয়টি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে পৌঁছেছে। কেন্দ্রীয় সরকারের কাছে হলফনামা তলব করা হয়েছে। শুনানি হবে ২২ সেপ্টেম্বর।

আইন বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল মানবিক সঙ্কট নয়, ভারতীয় নাগরিকত্ব ও সাংবিধানিক অধিকারের গুরুতর লঙ্ঘন। শিশুটি বাংলাদেশে জন্মালে তার নাগরিকত্ব কি হবে—এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোনালির পরিবারে।

বিজেপিশাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) উপর ক্রমাগত নির্যাতনের অভিযোগ তুলে তৃণমূল কড়া ভাষায় বিজেপিকে কাঠগড়ায় তুলেছে। এখন গোটা রাজ্য তাকিয়ে ২২ সেপ্টেম্বরের দিকেই, সেই দিন আদৌ মায়ের কোলে ফিরবেন কি সোনালি?
 


```