ডিআরএম জানান, অতিরিক্ত স্টাফ ও আরপিএফ মোতায়েন, স্টেশন ও প্ল্যাটফর্মে কন্ট্রোল রুম, ভিড় নিয়ন্ত্রণে বিশেষ মনিটরিং ব্যবস্থা এবং যাত্রী তথ্য পরিষেবায় বাড়তি ঘোষণা ব্যবস্থা করা হচ্ছে।
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 2 January 2026 17:44
দ্য ওয়াল ব্যুরো: গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) ঘিরে পুণ্যার্থীদের যাতায়াত আরও মসৃণ করতে বড়সড় ব্যবস্থা নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন (Sealdah Division)। জানানো হয়েছে, ২০২৬ সালে বিশেষ ট্রেন পরিষেবা বাড়ছে প্রায় দ্বিগুণ হারে (Record special local train)।
শুক্রবার প্রেস কনফারেন্সে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব কুমার সাক্সেনা ট্রেনের সময়সূচি, অতিরিক্ত ট্রেন চালানো এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানালেন।
রেল সূত্রের খবর, গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে রেকর্ড সংখ্যক স্পেশ্যাল ইএমইউ লোকাল ট্রেন চালানো হবে। ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে বিশেষ পরিষেবা। ২০২৫ সালে যেখানে অতিরিক্ত ট্রেন চলেছিল ৭২টি, সেই সংখ্যা ২০২৬ সালে বাড়িয়ে করা হয়েছে ১২৬টি। অর্থাৎ প্রতিদিন গড়ে ১৮টি অতিরিক্ত ট্রেন। গত বছরের গড় ১২টির তুলনায় অনেক বেশি।
এর মধ্যে ডাউন লাইনে (নামখানা / কাকদ্বীপ → শিয়ালদহ / কলকাতা) চলবে ৫৬টি বিশেষ ট্রেন এবং আপ লাইনে (শিয়ালদহ / কলকাতা → নামখানা / কাকদ্বীপ) চলবে ৭০টি বিশেষ ট্রেন
পুণ্যার্থীদের ভিড় সামলাতে জোরদার নিরাপত্তারও ব্যবস্থা করা হচ্ছে। ডিআরএম জানান, অতিরিক্ত স্টাফ ও আরপিএফ মোতায়েন, স্টেশন ও প্ল্যাটফর্মে কন্ট্রোল রুম, ভিড় নিয়ন্ত্রণে বিশেষ মনিটরিং ব্যবস্থা এবং যাত্রী তথ্য পরিষেবায় বাড়তি ঘোষণা ব্যবস্থা করা হচ্ছে।
শিয়ালদহ ডিভিশনের দাবি, এ বারের পরিষেবা বৃদ্ধি গঙ্গাসাগর মেলার ইতিহাসে অন্যতম বড় উদ্যোগ। পুণ্যার্থীদের যাতায়াত কতটা স্বস্তির হবে, এখন নজর সেদিকেই।