
শেষ আপডেট: 22 July 2023 10:09
দ্য ওয়াল ব্যুরো: রিয়েল মি, তাদের সি সিরিজে আরও একটি স্মার্টফোন আনতে চলেছে বাজারে। Realme C53-র পর, সংস্থা নতুন ফোন নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে। যদিও এই ফোন কবে লঞ্চ হবে, তা কোম্পানির তরফে এখনও জানানো হয়নি। তবে ইতিমধ্যেই এই ফোনের কিছু ফিচার্স ইন্টারনেটে ফাঁস হয়ে গেছে।
শোনা যাচ্ছে, রিয়েল মি-র নতুন স্মার্টফোনের নাম Realme C51। এই মডেলে একাধিক আকর্ষণীয় ফিচার্স থাকছে বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটে Realme C51 নথিভুক্ত হয়েছে।
এই মডেলে র্যাম খুব ভাল। ফাঁস হওয়া তথ্যে দাবি করা হচ্ছে, এই মডেলে ৮ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ মিলবে। সেইসঙ্গে এই মডেলটি ওয়াটারড্রপ নচ স্টাইলের পাওয়া যাবে বলেও দাবি করা হচ্ছে।
এছাড়াও আইফোনের মতো এটিতেপারে মিনি ক্যাপসুল ফিচার থাকছে। এই ক্যাপসুল ফিচারে ফোনের ডেটা ইউসেজ, স্টেপ কাউন্ট, চার্জিং স্ট্যাটাস, নোটিফিকেশন ইত্যাদি দেখা যাবে। এই মডেলে 5000 mAh ব্যাটারি ক্যাপাসিটি ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, বলেও দাবি করা হয়েছে।
আরও বলা হয়েছে, এই মডেলে ডুয়েল ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। সেইসঙ্গে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। Realme C51 সম্পর্কে দাবি করা হচ্ছে যে, এটিতে দু'টি রঙের বিকল্প পাওয়া যাবে। হালকা নীল ও কালো। এখন দেখার এই নতুন মডেলটি কবে বাজারে আনছে রিয়েল মি।
বিমানে দুর্ব্যবহারের শিকার উরফি! মদ্যপ যাত্রীদের হাতে হয়রানি অভিনেত্রীর