Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মিউচুয়াল ফান্ডগুলির জন্য বাজারে ৫০ হাজার কোটি টাকার যোগান বাড়াচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগেই ভারতে ছ'টি ফান্ড বন্ধ করে দিয়েছে আমেরিকার সংস্থা ফ্র্যাঙ্কলিন টেম্পলটন। এর পরে অন্যান্য মিউচুয়াল ফান্ডগুলির সুবিধার জন্য সোমবার বাজারে ৫০ হাজার কোটি টাকার যোগান বাড়ানোর কথা ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। কেন্দ্রীয়

মিউচুয়াল ফান্ডগুলির জন্য বাজারে ৫০ হাজার কোটি টাকার যোগান বাড়াচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক

শেষ আপডেট: 27 April 2020 05:57

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগেই ভারতে ছ'টি ফান্ড বন্ধ করে দিয়েছে আমেরিকার সংস্থা ফ্র্যাঙ্কলিন টেম্পলটন। এর পরে অন্যান্য মিউচুয়াল ফান্ডগুলির সুবিধার জন্য সোমবার বাজারে ৫০ হাজার কোটি টাকার যোগান বাড়ানোর কথা ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। কেন্দ্রীয় ব্যাঙ্কের মতে, করোনাভাইরাস অতিমহামারীর ফলে পুঁজির বাজারে সৃষ্টি হয়েছে অস্থিতিশীলতা। তার ফলেই কাঁচা টাকার অভাবে ভুগছে মিউচুয়াল ফান্ডগুলি। এর মধ্যে কয়েকটি মিউচুয়াল ফান্ড বন্ধ হয়ে যাওয়ার ফলে কাঁচা টাকার যোগান আরও কমেছে। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছে অন্যান্য মিউচুয়াল ফান্ড। তবে আরবিআইয়ের বক্তব্য, এখনও পর্যন্ত কেবল হাই রিস্ক ডেট মিউচুয়াল ফান্ডগুলিই সংকটে পড়েছে। অন্যান্য মিউচুয়াল ফান্ডগুলির বিশেষ সমস্যা হয়নি। গত সপ্তাহে ফ্র্যাঙ্কলিন টেম্পলটন ঘোষণা করে, ২৩ এপ্রিল থেকে ভারতে ছ'টি ক্রেডিট ফান্ড বন্ধ করে দেবে। করোনাভাইরাস অতিমহামারীর ফলে বাজারের অবস্থা খারাপ হয়ে পড়েছে। তাই এই সিদ্ধান্ত। রিজার্ভ ব্যাঙ্ক জানায়, তারা বাজারের পরিস্থিতির দিকে লক্ষ রাখছে। বাজারে যাতে কোভিড-১৯ এর প্রভাব না পড়ে, সেজন্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম রিজার্ভ ব্যাঙ্কের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, "আমি দু'দিন আগেই বলেছিলাম, বাজারে কাঁচা টাকার যোগান বাড়ানোর জন্য রিজার্ভ ব্যাঙ্কের উদ্যোগ নেওয়া উচিত। তারা যে এত দ্রুত ব্যবস্থা নিয়েছে, সেজন্য তাদের ধন্যবাদ জানাই।" https://twitter.com/RBI/status/1254629272116817924 https://twitter.com/PChidambaram_IN/status/1254634503697575936

```