Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ধর্ষণের মামলা মিঠুনের স্ত্রী ছেলের নামে

দ্য ওয়াল ব্যুরো: প্রতারণা, ধর্ষণ এবং জোর করে গর্ভপাতের মামলা দায়ের হল মিঠুন চক্রবর্তীর স্ত্রী এবং ছেলের বিরুদ্ধে। দিল্লির অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এই বিষয়ে পুলিশকে মামলা রুজু করার নির্দেশ দিয়েছে। অভিযোগ, মিঠুন চক্রবর

ধর্ষণের মামলা মিঠুনের স্ত্রী ছেলের নামে

শেষ আপডেট: 2 July 2018 16:29

দ্য ওয়াল ব্যুরো: প্রতারণা, ধর্ষণ এবং জোর করে গর্ভপাতের মামলা দায়ের হল মিঠুন চক্রবর্তীর স্ত্রী এবং ছেলের বিরুদ্ধে। দিল্লির অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এই বিষয়ে পুলিশকে মামলা রুজু করার নির্দেশ দিয়েছে। অভিযোগ, মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় বা মিমো ২০১৫ সালের মাঝামাঝি একজন ভোজপুরি অভিনেত্রীকে ঠান্ডা পানীয়ে কিছু মিশিয়ে জোর করে শারীরিক সম্পর্ক করেন। এরপরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চার বছর ধরে তাঁর সঙ্গে সহবাস করেন। এরপর ওই মহিলা অন্তসত্ত্বা হয়ে পড়লে তাঁকে ওষুধ দিয়ে গর্ভপাত করান মিমো। মিঠুনের স্ত্রী যোগিতা বালীকে এই ঘটনা জানানোর পর, তিনিও ওই মহিলাকে ভয় দেখিয়ে বলেন, মিঠুন চক্রবর্তীর পরিবারে পুত্রবধু হওয়ার স্বপ্ন না দেখতে। এর পরেই অবসাদে ভুগতে শুরু করেন ওই মহিলা। চলে আসেন দিল্লিতে।

```