Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

‘রানু কপি করেননি, লতাজির বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে,’ মুখ খুললেন হিমেশ রেশমিয়া

দ্য ওয়াল ব্যুরো: লতাজির কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে, রানু মণ্ডলকে নিয়ে মোটেই বিরূপ মন্তব্য করেননি লতা মঙ্গেশকর, খোলাখুলি নিজের মত জানালেন হিমেশ রেশমিয়া। নিজের প্রোডাকশনে ‘হ্যাপি, হার্ডি অ্যান্ড হীর’ ছবির একাধিক গান রানুকে দিয়ে রেকর্ড করিয়েছ

‘রানু কপি করেননি, লতাজির বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে,’ মুখ খুললেন হিমেশ রেশমিয়া

শেষ আপডেট: 12 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: লতাজির কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে, রানু মণ্ডলকে নিয়ে মোটেই বিরূপ মন্তব্য করেননি লতা মঙ্গেশকর, খোলাখুলি নিজের মত জানালেন হিমেশ রেশমিয়া। নিজের প্রোডাকশনে ‘হ্যাপি, হার্ডি অ্যান্ড হীর’ ছবির একাধিক গান রানুকে দিয়ে রেকর্ড করিয়েছেন তিনি। এই গানগুলির মধ্যে ‘তেরি মেরি কাহিনি’ সাড়া ফেলার পরেই রানু মণ্ডলকে নিয়ে নানা রকম মিম ছড়িয়ে পড়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। লতা মঙ্গেশকরের ‘এক প্যার কা নাগমা হ্যায়’ গেয়ে রাতারাতি বিখ্যাত হয়েছিলেন রানাঘাটের রানু মণ্ডল। তার পরেই কার্যত লতা মঙ্গশকরকে নিয়ে রানুর তুলনা টানা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। এই তুলনার প্রসঙ্গে এক সংবাদ সংস্থার সামনে নিজের বক্তব্যও রেখেছিলেন সুরসম্রাজ্ঞী। বলেছিলেন, “যদি আমার নাম এবং কাজের সৌজন্যে কারও ভাল হয়, তবে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। কিন্তু, আমি মনে করি কাউকে নকল করা কখনও স্থায়ী এবং নির্ভরযোগ্য সমাধান হতে পারে না।” সেই সঙ্গেই লতাজির বক্তব্য ছিল, “আমার, কিশোরদার অথবা মুকেশ ভাইয়ের গান গেয়ে উঠতি গায়কেরা সাময়িক খ্যাতি পেতে পারে। কিন্তু তার স্থায়িত্ব বড় কম।” লতাজির এই বক্তব্যের পরে ফের চর্চায় উঠে আসে রানু মণ্ডলের প্রসঙ্গ। লতাজির মতো একজন লেজেন্ডের সঙ্গে রানুর তুলনা টানা কতটা যুক্তিযুক্ত হয়েছে, সেই প্রশ্নও উঠতে শুরু করে নানা মহলে। এই প্রসঙ্গেই হিমেশ রেশমিয়া বলেন, ‘‘আমি মনে করি রানু মণ্ডল বিশেষ ট্যালেন্ট নিয়েই জন্মেছেন। তাঁর অনুপ্রেরণা লতাজি। আমি একেবারেই মনে করি না, লতাজির মতো লেজেন্ড আর তৈরি হবেন। রানুজি তাঁর জার্নি সবে শুরু করেছেন। মানুষজন লতাজির বক্তব্যের ভুল ব্যাখ্যা বার করছেন।’’ হিমেশের আরও দাবি, ‘‘আমি মনে করি লতাজি তাঁর বিশেষ ভাবনা থেকেই এই কথা বলতে চেয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, কাউকে নকল করে সাময়িক খ্যাতি পাওয়া যায় ঠিকই, তবে অন্যের থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের পথে এগিয়ে যাওয়াই সাফল্যের মূল চাবিকাঠি।’’ সম্প্রতি ‘তেরি মেরি কাহানি’-র ফুল ভার্সন ইউটিউবে আপলোড হয়েছে। পাশাপাশি, ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’-এর টাইটেল ট্র্যাক ‘আদত’ ও ‘আশিকি ম্যায় তেরি’ এই গান দু’টির শ্যুটও শেষ। যদিও সেগুলির ভিডিও এখনও প্রকাশ্যে আনা হয়নি। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/ranu-mandols-full-song-teri-meri-kahani-release/

```