Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শমীকই এবার বঙ্গ বিজেপির মুখ! দিল্লি থেকে ফিরে সভাপতির মনোনয়ন জমা দিলেন রাজ্যসভার সাংসদ

 দীর্ঘ দিন দলের মুখপাত্রের দায়িত্ব সামলেছেন, পাশাপাশি সাংসদ হিসেবেও দলের প্রতিনিধিত্ব করছেন রাজ্যসভায়।

শমীকই এবার বঙ্গ বিজেপির মুখ! দিল্লি থেকে ফিরে সভাপতির মনোনয়ন জমা দিলেন রাজ্যসভার সাংসদ

শেষ আপডেট: 2 July 2025 15:30

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য রাজনীতির কেন্দ্রে এখন একটাই প্রশ্ন—কে হচ্ছেন আগামী রাজ্য বিজেপি সভাপতি (State President)? নাম ঘিরে জল্পনা চলছিল বেশ কিছু দিন ধরেই। আজ, সেই সম্ভাব্য জল্পনার অবসান হয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

দিল্লি থেকে ফিরে এদিন বঙ্গ বিজেপির সভাপতি পদের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দিলেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। দলের অন্দরমহলের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশেই এই পদক্ষেপ নিয়েছেন শমীক।

বিজেপির রাজ্য নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত মিলছিল গত কয়েক মাস ধরেই। সূত্রের খবর, দলের অন্দরেও অনেকেই চাইছিলেন একজন ভারসাম্যপূর্ণ, সাংগঠনিকভাবে অভিজ্ঞ মুখকে। শমীক ভট্টাচার্য সেই দৌড়ে বহু দিন ধরেই অন্যতম দাবিদার বলে মনে করা হচ্ছিল। দীর্ঘ দিন দলের মুখপাত্রের দায়িত্ব সামলেছেন, পাশাপাশি সাংসদ হিসেবেও দলের প্রতিনিধিত্ব করছেন রাজ্যসভায়।

দলের অন্দরমহলে কানাঘুষো—যদি কোনও বড় গোলমাল না হয়, তবে শমীক ভট্টাচার্যর নামেই এবার সিলমোহর পড়ে যেতে চলেছে। যদিও দল এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি, তবে মনে করা হচ্ছে, আজই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হতে পারে।

রাজ্য বিজেপির অন্দরমহলে এখন সাজোসাজো রব। পুরনো নেতৃত্বকে সরিয়ে শমীক ভট্টাচার্যর নেতৃত্বে দল কি নতুন করে সংগঠন মজবুত করার পথে হাঁটবে? বিধানসভা ভোটের আগে যেভাবে রাজ্যে দল সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে, তার পরিপ্রেক্ষিতে শমীককেই কি নতুন ঘুঁটি হিসেবে তুলে আনছে দিল্লি?

তবে সব জল্পনার অবসান ঘটবে দলীয় ঘোষণার পরেই। আপাতত রাজনীতির অলিন্দে ঘুরছে একটাই নাম—শমীক ভট্টাচার্য।


```