Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

কারও অসুবিধা না করে ধর্মীয় অনুষ্ঠান পালন করুন, হাতে আইন তুলে নেবেন না: রাজীব কুমার

রাজ্যজুড়ে উৎসবের আবহ। সোমবার ছিল উল্টো রথ। একদিনের ব্যবধানে বুধবার মহরম। উৎসবের আবহে অন্যের অসুবিধা না করে সবাইকে একসঙ্গে ধর্মীয় অনুষ্ঠান পালন করার বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

কারও অসুবিধা না করে ধর্মীয় অনুষ্ঠান পালন করুন, হাতে আইন তুলে নেবেন না: রাজীব কুমার

রাজীব কুমার।

শেষ আপডেট: 16 July 2024 17:42

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে উৎসবের আবহ। সোমবার ছিল উল্টো রথ। একদিনের ব্যবধানে বুধবার মহরম। উৎসবের আবহে অন্যের অসুবিধা না করে সবাইকে একসঙ্গে ধর্মীয় অনুষ্ঠান পালন করার বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

একইসঙ্গে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে হাতে আইন না তুলে নেওয়ারও পরামর্শ দিয়েছেন রাজ্য পুলিশের এই শীর্ষ কর্তা। রাজীব কুমার এও জানিয়েছেন, "পুলিশের তরফে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেউ হাতে আইন তুলে নিতে চাইলে কঠোর পদক্ষেপ করা হবে।"

সোমবারই রাজ্য পুলিশের ডিজি পদে ফিরেছেন রাজীব কুমার। লোকসভা ভোটের সময়ে নির্বাচন কমিশনের নির্দেশে আইপিএস অফিসার রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরাতে বাধ্য হয় রাজ্য সরকার। তবে লোকসভা ভোট মিটলেও রাজ্যের একাধিক আসনে উপ নির্বাচন থাকায় এতদিন ডিজি পদে ফেরানো হয়নি রাজীবকে। ওই দায়িত্ব সামলাচ্ছিলেন সিনিয়র আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায়। 

সম্প্রতি রাজ্যে একাধিক গণপিটুনির ঘটনা ঘটেছে। পরিস্থিতির জন্য অনেকে পুলিশি নিষ্ক্রিয়তাকেও দায়ী করেছিলেন। এ ব্যাপারে নবান্নের হুঁশিয়ারির পরও কলকাতা-সহ জেলায় জেলায় একাধিক গণপিটুনির ঘটনা সামনে এসেছিল। এদিন পরোক্ষে সেই প্রসঙ্গও টেনে এনেছেন রাজীব। ডিজি বলেন, "কোথাও কোনও সমস্যা হলে পুলিশকে জানান, হাতে আইন তুলে নেবেন না।"

একই সঙ্গে রথযাত্রা ও মহরম উপলক্ষ্যে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে ডিজি বলেন, "ধর্ম যার যার, উৎসব সবার' এটা মাথায় রেখে সবাই উৎসব পালন করুন। তবে খেয়াল রাখবেন আপনার উৎসবের জন্য যেন অন্যের অসুবিধা না হয়।"

একই সঙ্গে দক্ষিণ ২৪ পরগনায় সুড়ঙ্গের খোঁজ পাওয়া প্রসঙ্গে ডিজি বলেন, "আমরা বিষয়টি দেখছি। এটা নিয়ে অযথা কেউ উত্তেজনা ছড়াবেন না।" 

এদিনের সাংবাদিক বৈঠকে ডিজির সঙ্গে উপস্থিত ছিলেন এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মাA। কুলতলির বিষয়ে তিনি বলেন, "এটা একরকম চিটিং মার্কেট। কতবড় বিষয় সেটা এখন‌ই বলা সম্ভব নয়, আমরা তদন্ত করে দেখছি।"


```