Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজাবাজারে আইনজীবীকে ধারাল অস্ত্রের কোপ দুষ্কৃতীদের! প্রমাণ লুকোতে লোপাট সিসিটিভি ক্যামেরা

আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই আইনজীবীকে।

রাজাবাজারে আইনজীবীকে ধারাল অস্ত্রের কোপ দুষ্কৃতীদের! প্রমাণ লুকোতে লোপাট সিসিটিভি ক্যামেরা

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 24 August 2025 23:10

দ্য ওয়াল ব্যুরো: খাবার কিনে বাড়িতে ঢুকছিলেন। তাঁর আগেই ধারাল অস্ত্রের কোপে লুটিয়ে পড়লেন মাটিতে। রাজাবাজারে আইনজীবীর আক্রান্ত হওয়ার খবরে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

আক্রান্ত আইনজীবীর নাম মজিদ আখতার। ব্যাঙ্কশাল কোর্টে তিনি প্র্যাকটিস করেন।

ঠিক কী ঘটেছে?

জানা গিয়েছে, রাত প্রায় ন'টা নাগাদ হামলা ঘটে তাঁর ওপর। গলায়, মাথায়, হাতে - শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট পান মজিদ। তাঁকে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তে দেখে তড়িঘড়ি পুলিশে খবর দেন পরিবার, তারপর তাঁকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাজাবাজার মোড় থেকে কাছে হলেও এলাকাটি বেশ নির্জন। রাস্তায় এখনও চাপচাপ রক্ত। আতঙ্ক রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। জানা গিয়েছে, বাড়ি ঢোকার মুখে তিন-চার জন মিলে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় তাঁর ওপর। তারপর ধরা পড়ার ভয়ে শিয়ালদহের দিকে পালিয়ে যায় তারা। সবার মুখই ঢাকা ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

হামলা কেন, কী কারণে হল, তা নিয়ে হতবাক পরিবার। তবে এই ঘটনা নতুন নয়, কোনও পুরনো শত্রুর কারণেই এই হামলা, মনে করছেন পরিবারের লোকজন।

উল্লেখ্য, কাছেপিঠে যে কয়েকটি সিসিটিভি ক্যামেরা ছিল, প্রমাণ লোপাট করতে তার সবকটি খুলে নিয়ে গেছে হামলাকারীরা, এমনটাই জানাচ্ছে পুলিশ। ফলে ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার যে পথ ছিল তা এখন প্রায় বন্ধের দিকে। সবরকম ভাবে তদন্তের গতি বাড়াতে তৎপর পুলিশ। কারা রয়েছে এই ঘটনার পিছনে, তাঁর কোন শত্রুর কাজ হতে পারে তা বিশদে খতিয়ে দেখছে পুলিশ।


```