Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

দক্ষিণবঙ্গে খানিক স্বস্তি, উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টি! কেমন থাকবে সপ্তাহ শেষের আবহাওয়া?

আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, আর বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা ৭৬ থেকে ৯৭ শতাংশ। কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। 

দক্ষিণবঙ্গে খানিক স্বস্তি, উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টি! কেমন থাকবে সপ্তাহ শেষের আবহাওয়া?

ফাইল ছবি

শেষ আপডেট: 18 July 2025 10:46

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গ থেকে একটু একটু করে বিদায় নিচ্ছে বৃষ্টি। আজ, শুক্রবার সকালে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা বাঁকুড়া ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকলেও, অন্য কোনও সক্রিয় সিস্টেম না থাকায় বৃষ্টির প্রভাব অনেকটাই কমছে। আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, হালকা বৃষ্টি হলেও পরিমাণ কম থাকবে।

বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। দিন ও রাতের পারদ স্বাভাবিকের উপরে থাকবে। আর্দ্রতা বেশি থাকায় ঘেমেনেয়ে স্নান হওয়ার মতো অবস্থা হবে।

আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, আর বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা ৭৬ থেকে ৯৭ শতাংশ। কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।

এদিকে আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনিবার এইরকম বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। রবিবারও পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে রোদ-বৃষ্টির লুকোচুরি চলবে।

সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও কমে আসবে। আকাশ থাকবে আংশিক মেঘলা। কোথাও কোথাও দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সামগ্রিকভাবে আবহাওয়া থাকবে শুষ্ক।

উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি একেবারেই আলাদা। আজ সেখানে আকাশ থাকবে আংশিক মেঘলা। দু-একটি জেলার নির্দিষ্ট অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে পাল্টে যাবে পরিস্থিতি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার সেই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। একই দিন কোচবিহার ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

সোমবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। মঙ্গলবার উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। বুধবার আবার ভারী বৃষ্টির পূর্বাভাস, বিশেষত পার্বত্য জেলাগুলিতে।

বর্তমানে মৌসুমি অক্ষরেখা রাজস্থানের বিকানের থেকে উত্তরপ্রদেশের একটি গভীর নিম্নচাপ অঞ্চল হয়ে দক্ষিণ-পূর্ব দিকে বাঁকুড়া ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং তা ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। কর্নাটক এবং পাকিস্তান ঘেঁষা জম্মু-কাশ্মীরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতে রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা।

রাজস্থান ও কর্নাটকে আজ প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। কর্নাটক, কেরল, মাহে, তামিলনাড়ু, পণ্ডিচেরী, করাইকাল, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে ভারী থেকে অতি ভারী হবে।

অন্যদিকে, ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি হয়েছে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, কর্নাটক ও উত্তরাখণ্ডে।


```