Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি, রোদ না দেখেই কাটবে বাকি সপ্তাহ, পূর্বাভাস হাওয়া অফিসের

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অন্তত তিন দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় দুর্যোগ অব্যাহত থাকবে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি, রোদ না দেখেই কাটবে বাকি সপ্তাহ, পূর্বাভাস হাওয়া অফিসের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 21 August 2025 09:41

দ্য ওয়াল ব্যুরো: বুধবার থেকেই কলকাতা-সহ বঙ্গের বিভিন্ন জেলায় (West Bengal) বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়বে এবং আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। সেই প্রেক্ষিতে এদিন সকালেও কার্যত একই ছবি ধরা পড়ল।

কলকাতার (Kolkata) আকাশে সকাল থেকে ঘন মেঘ। কোথাও হালকা বৃষ্টি, কোথাও বজ্রপাত। বৃহস্পতিবার ভোর থেকেই ঝিরঝিরে বৃষ্টি চলেছে শহরে। রোদের দেখা নেই। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, সারাদিনই একই আবহাওয়া থাকতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অন্তত তিন দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় দুর্যোগ অব্যাহত থাকবে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ও বইতে পারে। বৃহস্পতিবারই দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার সেই তালিকায় যুক্ত হবে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বাঁকুড়াও। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার ও সোমবারও কিছু জেলায় বৃষ্টির তীব্রতা বজায় থাকতে পারে।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা গড়ের থেকে প্রায় আড়াই ডিগ্রি কম।

উত্তরবঙ্গেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য উত্তরবঙ্গ জেলাতেও বজ্র-ঝড়-বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শুক্রবার ফের জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝড়। সপ্তাহান্তে দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী বর্ষণের সম্ভাবনা। শনি ও রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও কালিম্পঙেও। আবহাওয়ার বিশেষ উন্নতি আগামী মঙ্গলবারের আগে হওয়ার সম্ভাবনা নেই।

সমুদ্রও থাকবে উত্তাল। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গের উপকূলে শনি ও রবিবার হাওয়ার গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।


```