Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫ টাকার টিকিট কেটেই উঠতে পারবেন মেট্রোয়! নতুন রুটের কোথায় কত ভাড়া, দেখে নিন তালিকা

তিনটি নতুন মেট্রো রুটের মধ্যে রয়েছে, রুবি মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত নতুন মেট্রো রুট, গ্রিন লাইনের সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত পরিষেবা এবং নোয়াপাড়া থেকে সরাসরি বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা (Noapara-Airport Metro Service)

৫ টাকার টিকিট কেটেই উঠতে পারবেন মেট্রোয়! নতুন রুটের কোথায় কত ভাড়া, দেখে নিন তালিকা

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 19 August 2025 13:27

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ প্রতিক্ষার অবসান! শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) হাত ধরে চালু হতে চলেছে কলকাতার তিনটি নতুন মেট্রো পরিষেবা (Kolkata Metro Service)। যাত্রীদের মধ্যে সবচেয়ে বড় কৌতূহল ছিল ভাড়ার তালিকা নিয়ে। এবার সেই তালিকা প্রকাশ করল মেট্রো কর্তৃপক্ষ। যেখানে সর্বনিম্ন ভাড়া রয়েছে ৫ টাকা।

তিনটি নতুন মেট্রো রুটের মধ্যে রয়েছে, রুবি মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত নতুন মেট্রো রুট, গ্রিন লাইনের সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত পরিষেবা এবং নোয়াপাড়া থেকে সরাসরি বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা (Noapara-Airport Metro Service)। উদ্বোধনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রেল কর্তৃপক্ষ। নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, ন্যূনতম ভাড়া রাখা হয়েছে মাত্র ৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ৭০ টাকা। উদাহরণস্বরূপ, বিমানবন্দর থেকে যশোর রোড যেতে খরচ হবে ৫ টাকা, আর নোয়াপাড়া যেতে দিতে হবে ২০ টাকা।

একইভাবে, বিমানবন্দর থেকে চাঁদনি চক বা এসপ্ল্যানেড যেতে খরচ হবে ৪০ টাকা। কবি সুভাষ পর্যন্ত পৌঁছতে ভাড়া ৪৫ টাকা এবং রুবি মোড় (হেমন্ত মুখোপাধ্যায়) যেতে গুনতে হবে ৬৫ টাকা। বিমানবন্দর থেকে হাওড়া যেতে যাত্রীদের দিতে হবে ৫০ টাকা। আর বিমানবন্দর থেকে সেক্টর ফাইভ বা করুণাময়ী পর্যন্ত যাত্রার জন্য সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা।

উল্লেখযোগ্য বিষয় হল, বিমানবন্দর মেট্রো স্টেশনের নামকরণ করা হয়েছে ‘জয় হিন্দ মেট্রো স্টেশন’। সম্পূর্ণ নতুন সাজে সেজে উঠেছে এটি। ভূগর্ভস্থ নির্মাণে তৈরি এই স্টেশনকে ইতিমধ্যেই এশিয়ার অন্যতম বড় মেট্রো স্টেশন হিসেবে বিবেচনা করা হচ্ছে। নোয়াপাড়া থেকে বিমানবন্দরের দূরত্ব প্রায় ৭.০৪ কিলোমিটার, যার মধ্যে ১.৮ কিমি অংশ মাটির নীচে এবং বাকি ৫.২৩ কিমি অংশ মাটির উপরে দিয়ে গিয়েছে।

মেট্রো সূত্রে জানা গেছে, কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত ২০ মিনিট অন্তর মেট্রো চলবে। শিয়ালদহ ও এসপ্ল্যানেড রুটে ৮ মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে।

এছাড়া, তিনটি মেট্রো রুটের উদ্বোধন একইদিনে হলেও কেবল হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের পরিষেবা চালু হবে শুক্রবার, নোয়াপাড়া-বিমানবন্দর এবং কবি সুভাষ-বেলেঘাটা মেট্রো শুরু হবে আগামী সোমবার থেকে।


```