Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিস্তার উন্মত্ত ধারার নীচে ট্রেনের তলায় হামাগুড়ি, সাহসিকতার জন্য সহচালককে পুরস্কার রেলের

জীবন বাজি রেখে সেই সাহসিকতায় কুর্নিশ জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ঘোষণা করা হয়েছে পুরস্কারেরও।

তিস্তার উন্মত্ত ধারার নীচে ট্রেনের তলায় হামাগুড়ি, সাহসিকতার জন্য সহচালককে পুরস্কার রেলের

জীবন বাজি রেখে খুলে যাওয়া ভাল্ব জুড়ে দিলেন সহ চালক কুমার সৌরভ।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 28 July 2025 20:59

দ্য ওয়াল ব্যুরো: খরস্রোতা তিস্তার ঠিক উপরে লোহার ব্রিজ। তার উপর দাঁড়িয়ে পড়েছে যাত্রীবোঝাই বি জি প্যাসেঞ্জার ট্রেন। মাঝব্রিজে দাঁড়ানো সেই ট্রেনের কয়েকটি বগির নীচে খুলে গিয়েছে ভাল্ব। পরিস্থিতি রীতিমতো বিপজ্জনক। জলরাশি উত্তাল নীচে, তার মাঝেই হামাগুড়ি দিয়ে ব্রিজের উপর ট্রেনের তলায় গিয়ে একে একে খুলে যাওয়া ভাল্ব জুড়ে দিলেন সহ চালক কুমার সৌরভ। জীবন বাজি রেখে সেই সাহসিকতায় কুর্নিশ জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ঘোষণা করা হয়েছে পুরস্কারেরও।

রবিবারের এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি রোড স্টেশনের কিছু আগে তিস্তা নদীর উপরে অবস্থিত রেলসেতুতে। নিউ জলপাইগুড়ি গামী বি জি প্যাসেঞ্জার ট্রেনটি আচমকাই সেতুর মাঝখানে দাঁড়িয়ে পড়ে। তদন্তে জানা যায়, ট্রেনের কয়েকটি বগিতে চেন টানার ফলে ৩ ও ৫ নম্বর সহ একাধিক বগির ভাল্ব খুলে গিয়েছে। এমন অবস্থায় রেল সিগন্যালের নির্দেশ না মানা যায় না, আবার খুলে যাওয়া ভাল্ব না লাগালে ট্রেন চালানোও সম্ভব নয়।

এই পরিস্থিতিতে রীতিমতো ঝুঁকি নিয়ে ট্রেনের নীচে হামাগুড়ি দিয়ে যান সহচালক কুমার সৌরভ। প্রায় ১০০ মিটার ব্রিজে একে একে সমস্ত খুলে যাওয়া ভাল্ব জুড়ে দেন তিনি। গোটা প্রক্রিয়ায় কেটে যায় প্রায় ৪৫ মিনিট। ওই সময়েই কেউ কেউ ব্রিজের বাইরের বগি থেকে নেমে তিস্তা নদীর জল তোলেন এবং তা নিয়ে রওনা দেন জল্পেশ মন্দিরের উদ্দেশে।

উল্লেখ্য, ময়নাগুড়ির জল্পেশ মন্দির শিবভক্তদের এক অন্যতম তীর্থস্থান। শ্রাবণ মাসে বহু পূণ্যার্থী তিস্তা নদীর জল সংগ্রহ করে পায়ে হেঁটে যান জল্পেশ মন্দিরে। এক সময় রেল তিস্তা ব্রিজের কাছে কিছু ট্রেন এক-দু’মিনিটের জন্য দাঁড় করাতও শিবভক্তদের সুবিধার্থে। তবে স্টেশন ছাড়া জায়গায় ট্রেন দাঁড় করানো বেআইনি হওয়ায় তা বন্ধ করেছে রেল।

এই সাহসিকতাকে স্বীকৃতি দিয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম অমরজিৎ গৌতম জানান, “এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটে। কখনও কাউকে ধরা যায়, আবার কখনও যায় না। তবে রবিবারের ঘটনাটি এক কথায় নজিরবিহীন। সহ চালক কুমার সৌরভ যেভাবে জীবন হাতে করে বিপজ্জনক সেতুর মাঝে গিয়ে ভাল্ব জুড়ে দিয়েছেন, তা প্রশংসার যোগ্য। আমরা তাঁকে পুরস্কৃত করব।”

রেল সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই সহ চালক সৌরভের সাহসিকতার ভিডিয়ো সংরক্ষিত হয়েছে। তা প্রশিক্ষণের উদাহরণ হিসেবেও ব্যবহার করা হবে। এই ঘটনা ফের একবার দেখিয়ে দিল, শুধু প্রযুক্তিই নয়, চালকের সাহস আর তৎপরতাও বহু সময় রক্ষা করে লক্ষ যাত্রীর প্রাণ।


```