Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

যাত্রীর 'টুইট' দেখেই অ্যাকশন রেল পুলিশের, উদ্ধার বিহারের ২৬ নাবালিকা

দ্য ওয়াল ব্যুরো: ট্রেনে উঠে এক যাত্রী দেখেছিলেন কামরার মধ্যে জড়োসড়ো হয়ে বসে রয়েছে বেশ কয়েকটি মেয়ে। কেউ কাঁদছে। কেউ বা ভীতসন্ত্রস্ত। সন্দেহ হওয়ায় তখনই একটি টুইট করেন যাত্রী। সোশ্যাল মিডিয়ায় এই খবর দেখেই  বিহারের ২৬ নাবালিকাকে উদ্ধার করে পুলি

যাত্রীর 'টুইট' দেখেই অ্যাকশন রেল পুলিশের, উদ্ধার বিহারের ২৬ নাবালিকা

শেষ আপডেট: 7 July 2018 07:19

দ্য ওয়াল ব্যুরো: ট্রেনে উঠে এক যাত্রী দেখেছিলেন কামরার মধ্যে জড়োসড়ো হয়ে বসে রয়েছে বেশ কয়েকটি মেয়ে। কেউ কাঁদছে। কেউ বা ভীতসন্ত্রস্ত। সন্দেহ হওয়ায় তখনই একটি টুইট করেন যাত্রী। সোশ্যাল মিডিয়ায় এই খবর দেখেই  বিহারের ২৬ নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মেয়েদের বয়স ১০ থেকে ১৪'র মধ্যে। এরা সবাই বিহারের চম্পারন জেলার বাসিন্দা। তাদের পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল  দু'জন। একজনের বয়স ২২, অন্যজনের ৫৫। তাদের আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ট্রেন যাত্রীর ওই টুইট দেখার আধ ঘণ্টার মধ্যেই রেল পুলিশ অ্যাকশনে নামে । কাপতানগঞ্জ থেকে ট্রেনে ওঠেন  দু'জন সাদা পোশাকের পুলিশ। গোরক্ষপুর পর্যন্ত ওই নাবালিকাদের পাহারা দিয়ে নিয়ে যান তাঁরা। এরপর উদ্ধার করা হয় তাদের। পুলিশ জানিয়েছে, প্রত্যেকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ওই খবর আধ ঘণ্টার মধ্যেই তদন্তে নামে বারাণসী এবং লখনৌ পুলিশ। গোরক্ষপুর রেল পুলিশের তরফে চাইল্ড লাইন এবং অ্যান্টি ট্র্যাফিকিং দফতরের সঙ্গেও যোগাযোগ করা হয় বলে জানিয়েছেন ওই আধিকারিক। এর পর উদ্ধার করা হয় ২৬ জন নাবালিকাকে। উদ্ধার করার পর পুলিশের প্রশ্নের জবাবে ঠিকঠাক কিছুই বলতে পারছিল না ওই মেয়েরা। তখন শিশু সুরক্ষা কমিটির হাতে তুলে দেওয়া হয় তাদের।

```