Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সিধু ডেঞ্জারাস লোক, গান্ধী পরিবারের ছেলেমেয়েরা অনভিজ্ঞ, তোপ অমরিন্দরের

দ্য ওয়াল ব্যুরো : গত শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছেন ক্যাপটেন অমরিন্দর সিং (Amrinder Singh)। তার কয়েকদিন বাদে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢরার কঠোর সমালোচনা করলেন। শোনা যায়, রাহুল-প্রিয়ঙ্কাই

সিধু ডেঞ্জারাস লোক, গান্ধী পরিবারের ছেলেমেয়েরা অনভিজ্ঞ, তোপ অমরিন্দরের

শেষ আপডেট: 23 September 2021 11:29

দ্য ওয়াল ব্যুরো : গত শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছেন ক্যাপটেন অমরিন্দর সিং (Amrinder Singh)। তার কয়েকদিন বাদে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢরার কঠোর সমালোচনা করলেন। শোনা যায়, রাহুল-প্রিয়ঙ্কাই সিদ্ধান্ত নিয়েছিলেন, অমরিন্দরকে পদত্যাগ করতে বলা হবে। অমরিন্দর বলেন, গান্ধী পরিবারের ছেলেমেয়েরা অনভিজ্ঞ। তাদের ভুল পথে চালনা করা হচ্ছে। বুধবার সন্ধ্যায় বিবৃতি দিয়ে অমরিন্দর বলেন, আগামী বছরের ভোটে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধুকে যদি মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরা হয়, তিনি কখনই মানবেন না। সেক্ষেত্রে তিনি ওই 'সাংঘাতিক লোকটির' বিরুদ্ধে প্রার্থী দেবেন। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, তিন সপ্তাহ আগেই তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী তাঁকে কাজ চালিয়ে যেতে বলেন। সম্প্রতি পাঞ্জাবের সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস বিধায়ক ক্যাপটেন অমরিন্দর সিং-এর বিরুদ্ধে চলে গিয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল, ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু অভিযোগ করেছিলেন, কৃষকদের থেকে বিদ্যুতের বেশি দাম নিচ্ছে পাঞ্জাব সরকার। এছাড়া ধর্মের অবমাননার মামলাতেও যথাযথ ব্যবস্থা নিতে পারেননি ক্যাপটেন। শনিবার পদত্যাগ করার আগে সনিয়াকে একটি চিঠি লেখেন অমরিন্দর। তাতে প্রতিটি অভিযোগেরই জবাব দিয়েছেন বর্ষীয়ান নেতা। চিঠির শুরুতে ক্যাপটেন লিখেছেন, গত পাঁচ মাস ধরে পাঞ্জাবের রাজনীতিতে যা ঘটছে, তাতে আমি অত্যন্ত উদ্বিগ্ন। পরে তিনি দাবি করেন, ২০১৭ সালের ভোটের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার ৮৯.২ শতাংশ পূরণ করা হয়েছে। বাকি প্রতিশ্রুতিগুলিও পূরণ করার জন্য কাজ চলছে। শনিবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে পদত্যাগ করেন অমরিন্দর। পরে সাংবাদিকদের বলেন, হাইকম্যান্ড যাকে খুশি মুখ্যমন্ত্রী নিয়োগ করতে পারে। তাঁর অভিযোগ, কংগ্রেসে তিনি তিনবার অপমানিত হয়েছেন। এক প্রশ্নের জবাবে বর্ষীয়ান নেতা বলেন, সকলেরই কখনও না কখনও সুযোগ আসে। আমারও সুযোগ আসবে। তখন আমি যা করার করব। ক্যাপটেন অমরিন্দর সিং-এর এই মন্তব্য নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। প্রশ্ন ওঠে 'সুযোগমতো ব্যবস্থা নেবেন' বলতে প্রাক্তন মুখ্যমন্ত্রী কী বোঝাতে চেয়েছেন। তিনি কি নতুন দল গড়বেন? অমরিন্দর অবশ্য জানিয়ে দেন, "আপাতত আমি কংগ্রেসেই থাকছি।" এরপরে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট টুইট করে বলেন, "ক্যাপটেন সাহেব দলের সম্মানিত নেতা। আমি আশা করি তিনি পার্টির স্বার্থের কথা মাথায় রেখে আগের মতোই কাজ করে যাবেন।

```