দ্য ওয়াল ব্যুরো : ইয়ে দোস্তি হম নেহি তোড়েঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শিল্পপতি অনিল আম্বানির ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা বোঝাতে গিয়ে সুপারহিট শোলে ছবির গানটি উল্লেখ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর দলের অভিযোগ, রাফায়েল চুক্তিতে মোদীর সরকার অনিল আম্বানিকে অন্যায়ভাবে ৩০ হাজার কোটি টাকার অর্ডার পাঠিয়ে দিয়েছে।
গত রবিবার টুইটারে মোদী ও অনিল আম্বানির ছবি পোস্ট করেছেন রাহুল। তার ব্যাকগ্রাউন্ডে বাজছে শোলের গান, নিয়ে দোস্তি হম নেহি তোড়েঙ্গে।
বেশ কিছুদিন ধরেই রাফায়েল চুক্তি নিয়ে মোদীর বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে কংগ্রেস। রবিবার আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবসের ভাষণে মোদী নেহেরু পরিবারকে পরোক্ষে আক্রমণ করেন। সেই দিনই মোদী ও অনিল আম্বানির ছবি দিয়ে ওই টুইট করেছেন রাহুল।
https://twitter.com/RahulGandhi/status/1054001552648794112