Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রাহুলের কাঠগড়ায় মোদীর ‘মন কি বাত’! বললেন, ‘একজন শুধু বলেই চলেছেন’

দ্য ওয়াল ব্যুরো: দু-চাকায় লাদাখের নানা প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কথা বলছেন স্থানীয় মানুষের সঙ্গে (Rahul Gandhi questioned PMs Man Ki Baat programme)। মন দিয়ে শুনছেন তাঁদের কথা। প্রয়োজনে নোট নিচ্ছেন। কংগ্রেসে

রাহুলের কাঠগড়ায় মোদীর ‘মন কি বাত’! বললেন, ‘একজন শুধু বলেই চলেছেন’

শেষ আপডেট: 25 August 2023 14:09

দ্য ওয়াল ব্যুরো: দু-চাকায় লাদাখের নানা প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কথা বলছেন স্থানীয় মানুষের সঙ্গে (Rahul Gandhi questioned PMs Man Ki Baat programme)। মন দিয়ে শুনছেন তাঁদের কথা। প্রয়োজনে নোট নিচ্ছেন।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, এটাও রাহুলের আর এক ভারত জোড়ো যাত্রা। দলের বক্তব্য, এই ভাবে কোনও নেতা লাদাখের মানুষের দুয়ারে যাননি। শোনেননি তাদের দুঃখ-দুর্দশার কথা। আর রাহুল গান্ধীর কথায়, লাদাখের মানুষের ‘মন কি বাত’ শুনছি। জানতে পারছি, কত বড় মিথ্যাচার করা হয়েছে তাদের সঙ্গে। লাদাখের ভাই-বোন-মা, গরিব মানুষের কথা শুনেছি।

এরপরই রাহুল বলেন, কোনও একজন নেতা নিজের ‘মন কি বাত’ বলে চলেছেন (Rahul Gandhi questioned PMs Man Ki Baat)। দেশবাসীর মনের কথা শোনার ইচ্ছা, সময় কোনওটাই তাঁ নেই। তিনি অন্যদের নিজের কথা শুনতে বলেন।

রাজনৈতিক মহলের মতে, রাহুল নাম না করলেও তিনি আসলে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানের কথাই বলতে চেয়েছেন। মাস তিন হল ‘মন কি বাত’-এর শততম পর্ব প্রচারিত হয়েছে।

রাহুল আগামী মাসে দ্বিতীয় দফার ভারত জোড়ো যাত্রা শুরু করছেন। তার আগে তাঁর লাদাখের নানা প্রান্তে ছুটে বেড়ানোর কর্মসূচি পুরোপুরি ব্যক্তিগত। দেশের ওই প্রান্তে কংগ্রেসের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। রাহুলের পাশে দলের ঝাণ্ডা নিয়ে হাজির হওয়ার মতো লোকও কম। শুক্রবার কংগ্রেস নেতা স্থানীয় একটি স্কুলের বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটান।

রাহুল পরে ‘এক্স’-এ হিন্দিতে মন্তব্য করেছেন, লাদাখের মানুষকে কর্মসংস্থান নিয়ে যে প্রতিশ্রুতি সরকারের তরফে দেওয়া হয়েছিল তা বিরাট মিথ্যাচার। এখানে কোনও উন্নতি হয়নি। এই এলাকার মানুষের দুর্দশার কথা সংসদে বলব। রাহুল লিখেছেন, ‘চিন ভারতের হাজার হাজার কিলোমিটার জমি দখল করে রেখেছে। প্রধানমন্ত্রী এটা অস্বীকার করে মিথ্যা বলছেন। এই সত্য লাদাখের প্রতিটি মানুষ জানেন।

লাদাখের প্রধান সমস্যাগুলি হল- এখানকার মানুষের রাজনৈতিক কণ্ঠস্বরকে দমন করা হচ্ছে। কর্মসংস্থানের জন্য সরকারের সমস্ত প্রতিশ্রুতি মিথ্যা প্রমাণিত হয়েছে। মোবাইল নেটওয়ার্ক এবং বিমান যাতায়াতেরও খুবই সমস্যা। সংসদের আগামী অধিবেশনে এই সব বিষয় উত্থাপন করব।’

আরও পড়ুন: তুঘলক লেনের বাংলো নিয়ে নীরব রাহুল, অন্য বাসা খুঁজছেন কেন


```