
শেষ আপডেট: 30 March 2023 06:35
দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধীকে (Rahul Gandhi) এবার পাটনার এমপি-এমএলএ আদালত আদালত (Patna court) তলব করল (summoned)। তাঁকে ১২ এপ্রিল আদালতে হাজির হতে বলা হয়েছে। ওই মামলায় রাহুল আগেই আদালত থেকে আগাম জামিন নিয়েছেন। এবার শুনানি শুরু হবে। তাই অভিযুক্তদের বয়ান নথিভুক্ত করতে তলব করেছেন বিচারক।
কী নিয়ে এই মামলা হয়েছে রাহুলের বিরুদ্ধে। আদালত সূত্রের খবর, সুরাতের মতো পাটনার মামলার বিষয় হুবহু এক। বিহারের বিজেপি নেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী ২০১৯-এ রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। অভিযোগ, কংগ্রেস নেতা ২০১৯-এর লোকসভা নির্বাচনের প্রচারে মোদী পদবিধারীদের চোর বলেছেন।
ওই নির্বাচনেই কর্নাটকের প্রচার সভায় রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করতে গিয়ে প্রায় একই মন্তব্য করে ছিলেন। সেই মামলায় গুজরাতের সুরাতের আদালত গত বৃহস্পতিবার স্থানীয় বিজেপি নেতার মামলায় রাহুলকে দু বছরের কারাদণ্ড দিয়েছে। তার জেরে প্রাক্তন কংগ্রেস সভাপতির সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছে।
এখন দেখার পাটনার আদালতের মামলার পরিণতি কী হয়। সূত্রের খবর, রাহুল ১২ এপ্রিল সশরীরে হাজির হবেন না। তিনি আইনজীবী মারফত নিজের বক্তব্য জানাবেন।
রাহুলকে নিয়ে সরব কংগ্রেস, সাজাপ্রাপ্ত বিজেপি এমপি’র সদস্যপদ রক্ষা করেছিলেন স্পিকার