Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ফের চাকরি প্রতারণা, গ্রেফতার পুরুলিয়ার তৃণমূল জেলা সম্পাদিকা

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত তৃণমূল নেত্রীর নাম বর্ণালী দত্ত। তিনি জেলা সম্পাদিকার পদে রয়েছেন। সাহেব বাঁধ এলাকার একটি বহুতল আবাসনে তাঁর ফ্ল্যাট রয়েছে। সোমবার রাতে সেখান থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে তাঁকে গ্রেফতার করা হয়।  

ফের চাকরি প্রতারণা, গ্রেফতার পুরুলিয়ার তৃণমূল জেলা সম্পাদিকা

শেষ আপডেট: 9 April 2024 17:42

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল শাসকদলের এক নেত্রীকে। এক ব্যক্তির স্ত্রীকে আইসিডিএসে চাকরি করিয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়ে পড়েছে পুরুলিয়ার শহরে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত তৃণমূল নেত্রীর নাম বর্ণালী দত্ত। তিনি জেলা সম্পাদিকার পদে রয়েছেন। সাহেব বাঁধ এলাকার একটি বহুতল আবাসনে তাঁর ফ্ল্যাট রয়েছে। সোমবার রাতে সেখান থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে তাঁকে গ্রেফতার করা হয়।  

পুলিশ সূত্রে জানা গেছে, সাহেব বাঁধের বাসিন্দা শিশির রায় পুরুলিয়া সদর থানায় বর্ণালী দত্ত সহ জয়পুর থানা এলাকার বাসিন্দা বিকাশ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী ববি মুখোপাধ্যায়ের নামে একটি প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীর দাবি, তাঁর স্ত্রীকে আইসিডিএস সেন্টারে চাকরি করে দেওয়ার নামে প্রায় লক্ষাধিক টাকার প্রতারণা করেছেন এই তিনজন। টাকা ফিরত চেয়েও তা না পাওয়ায় অভিযোগকারী ওই ব্যক্তি শিশির রায় পুরুলিয়ার সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। এর পরে পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে। যদিও অপর দুই অভিযুক্ত এখনও অধরা রয়েছে। 

এর আগেও বলরামপুর থানার রাবকাটা গ্রামের যুবক অনিরুদ্ধ গড়াইও বর্ণালী দত্তের বিরুদ্ধে প্রতারণার লিখিত অভিযোগ করেন সদর থানায়। ওই যুবকের দাবি,  ২০১৩ সালে জুনিয়র কনস্টেবলে চাকরি করে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকেও কয়েক লক্ষ টাকা হাতিয়েছিলেন বর্ণালী। মঙ্গলবার অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১০দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।   

এই ঘটনা নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, সে একটা সময় দলের সঙ্গে যুক্ত ছিল। দলের সঙ্গে এখন ওঁর কোনও যোগাযোগ নেই। যদি কেউ দুর্নীতি বেনিয়ম কিছু করে থাকে, তাহলে দল তাঁর পাশে দাঁড়াবে না।


```