Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

৮০ বছর পর আকাশপথে ফিরছে ছররা! জঙ্গলমহলে নতুন বিমানবন্দর গড়ছে রাজ্য

প্রায় আট দশক পর সেই ইতিহাস নতুন রূপ পাচ্ছে। সাজানো-গোছানো বাণিজ্যিক বিমানবন্দর হয়ে ফের আকাশপথে যুক্ত হবে জঙ্গলমহল। 

৮০ বছর পর আকাশপথে ফিরছে ছররা! জঙ্গলমহলে নতুন বিমানবন্দর গড়ছে রাজ্য

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 13 August 2025 14:47

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় বিশ্বযুদ্ধের গর্জন ম্লান হয়ে গিয়েছে বহু আগেই। ১৯৪২ সালে ব্রিটিশদের হাত ধরে পুরুলিয়ার ছররা (Purulia Charra) গড়ে ওঠা বিমান ঘাঁটির কেবলই স্মৃতি পড়ে ছিল। 

প্রায় আট দশক পর সেই ইতিহাস নতুন রূপ পাচ্ছে। সাজানো-গোছানো বাণিজ্যিক বিমানবন্দর হয়ে (New Aairport) ফের আকাশপথে যুক্ত হবে জঙ্গলমহল (Jangalmahal) । রাজ্যের সপ্তম বাণিজ্যিক বিমানবন্দর হিসেবে ছররাকে গড়ে তোলার প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন।

রিজিওনাল কানেকটিভিটি স্কিমের আওতায় ‘উড়ান’ প্রকল্পে ইতিমধ্যেই অন্ডাল, কোচবিহার, বালুরঘাটে পরিষেবা চালুর কাজ শেষ পর্যায়ে। মালদহে পরিকাঠামো তৈরি হলেও কেন্দ্রীয় অনুমোদন আটকে আছে বলে অভিযোগ। সেই তালিকাতেই এবার নতুন সংযোজন ছররা। 

রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, রাইটস-এর সমীক্ষা ইতিবাচক রিপোর্ট দিয়েছে। পূর্ত দফতর খরচ নির্ধারণ করছে। এরপর এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার কাছে লাইসেন্সের আবেদন হবে।

ওয়াকিবহাল মহলের মতে, জঙ্গলমহলের অর্থনৈতিক উন্নতির প্রতিশ্রুতি নিয়েই নতুন পথচলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরনো রানওয়েতে এবার নামবে যাত্রীবাহী বিমান, এ যেন ইতিহাসের আকাশে নতুন উড়ান।


```