পরবর্তী শুনানি ১ সেপ্টেম্বর। এই জমির নিলাম আদৌ নিয়ম মেনে হয়েছে কি না, সেই প্রশ্নের উত্তর এখন সময়ের অপেক্ষা।

ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 13 August 2025 14:13
দ্য ওয়াল ব্যুরো: চিড়িয়াখানা সংলগ্ন (Zoo Land Sale) জমি নিয়ে বিতর্ক আরও বাড়ল।
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সুজয় পল ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে উঠল প্রশ্ন, সরকার কি আদৌ এই ধরনের জমি নিলামের মাধ্যমে বিক্রি করতে পারে?
সূত্রের খবর, ২০২৫ সালের ২৩ মে টেন্ডার ডাকা হয়েছিল। আদালতে এদিন জানানো হয়, প্রাথমিকভাবে নিলামের কোনও অনুমতি ছিল না। পরে আবার নতুন করে নিলামের নোটিস জারি করা হয়। এই প্রসঙ্গে অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, সেন্ট্রাল জু অথরিটি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং আগামী দু সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা পড়বে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষকে সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানি ১ সেপ্টেম্বর। এই জমির নিলাম আদৌ নিয়ম মেনে হয়েছে কি না, সেই প্রশ্নের উত্তর এখন সময়ের অপেক্ষা।