Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ষষ্ঠীর পরের দিন স্ত্রীকে খুনের অভিযোগ, জখম অবস্থায় হাসপাতালে ভর্তি জামাই

জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়িতে এসে বউয়ের গলা কেটে খুনের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, নিজেও আত্মহত্যা করার চেষ্টা করেছেন বলে অভিযোগ।

ষষ্ঠীর পরের দিন স্ত্রীকে খুনের অভিযোগ, জখম অবস্থায় হাসপাতালে ভর্তি জামাই

ষষ্ঠীর পরের দিন স্ত্রীকে খুনের অভিযোগ-নিজস্ব চিত্র

শেষ আপডেট: 13 June 2024 17:25

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়িতে এসে বউয়ের গলা কেটে খুনের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, নিজেও আত্মহত্যা করার চেষ্টা করেছেন বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে দুবরাজপুরের বোধ গ্রামে শোরগোল পড়ে গেছে। 

গত চারমাস আগে পদ্মা বাউরি নামে এক তরুণীর সঙ্গে বিয়ে হয়েছিল ইলামবাজারের সাহাপুর গ্রামের রাজকুমার বাউড়ির। বিয়ের পর থেকে দম্পতির মধ্যে অশান্তি লেগেই ছিল। তাই গত কয়েকদিন ধরে বাপের বাড়িতে থাকছিলেন পদ্মা। বুধবার জামাইষষ্ঠী ছিল। তাই শ্বশুরবাড়িতে এসেছিলেন রাজকুমার। রাতে খাওয়া দাওয়া করে স্ত্রীর সঙ্গেই শ্বশুরবাড়ির একটি ঘরে ঘুমতে যান। বৃহস্পতিবার সকালে ওই ঘরে মেয়েকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। এদিকে ওই ঘরেই জামাইকেই আহত অবস্থায় খুঁজে পান তাঁরা। ওই দম্পতিকে উদ্ধার করে স্থানীয়রা সিউড়ি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা পদ্মাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে আহত ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।  

এই ঘটনার পরেই তরুণীর বাড়ির লোকেদের দাবি, অনেকদিন ধরেই মেয়ে-জামাইয়ের মধ্যে অশান্তি চলছিল। সালিশি সভা করে মিটমাট করার চেষ্টা করা হয়েছিল। এরপর থেকে মেয়ে বাপের বাড়িতেই থাকতেন। জামাইষষ্ঠী ছিল তাই ওই যুবককে শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ করা হয়েছিল। রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কোনও অশান্তি হয়নি। 

তরুণীর বাড়ির লোকেদের অভিযোগ, হতে পারে রাতে ঘরে স্বামী-স্ত্রী মধ্যে অশান্তি হয়েছিল। সেই কারণেই স্ত্রীকে গলা কেটে খুন করে নিজেও  আত্মহত্যা করার চেষ্টা করেছে জামাই। 

খুনের অভিযোগ বা রাতে অশান্তির কথা অস্বীকার করেছেন রাজকুমার বাউড়ি। মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য আনা হচ্ছে সিউড়ি সদর হাসপাতালে।  ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ।


```