Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

স্বাধীনতা দিবসে বাঁকুড়ায় মাওবাদীদের নামে পোস্টার, ফের লড়াইয়ে নামার হুঁশিয়ারি!

বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার রাইপুর থানার মটগোদা বাজার এলাকায় ও মণ্ডকুলি গ্রাম পঞ্চায়েতের সারিগাড়ি এলাকার একাধিক জায়গায় সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা পোস্টারগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। 

স্বাধীনতা দিবসে বাঁকুড়ায় মাওবাদীদের নামে পোস্টার, ফের লড়াইয়ে নামার হুঁশিয়ারি!

শেষ আপডেট: 15 August 2024 18:26

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: স্বাধীনতা দিবসের দিন বাঁকুড়ায় মিলল মাওবাদীদের নামে পোস্টার। এই ঘটনাকে কেন্দ্র আতঙ্ক ছড়িয়েছে সেখানে। 

বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার রাইপুর থানার মটগোদা বাজার এলাকায় ও মণ্ডকুলি গ্রাম পঞ্চায়েতের সারিগাড়ি এলাকার একাধিক জায়গায় সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা পোস্টারগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। 

পোস্টারে লেখা আছে, 'সিপিআই মাওবাদী: আমাদের পশ্চিমবঙ্গের যে দুর্নীতি তা আমরা আর সহ্য করতে পারছি না। তাই আমরা আবার লড়াইয়ে নেমেছি।(লাল সেলাম)'

 এই পোস্টারগুলি উদ্ধার হওয়ার পরেই এলাকায় শোরগোল ছড়িয়ে পড়ে। মাওবাদীরা কী ফের সক্রিয় হয়ে উঠেছে সেই প্রশ্নই ঘোরাফেরা করছে সকলের মনে। যদিও বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি বলেন, "বাঁকুড়া জেলায় ওই সংগঠনের কোনও অস্তিত্ব নেই। স্থানীয় কোনও দুষ্কৃতীদল শুধুমাত্র মিডিয়ার নজর টানতে স্বাধীনতা দিবসের দিন এই পোস্টার দিয়ে থাকতে পারে। ঘটনার তদন্ত করে দোষীকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।" তবে স্থানীয়দের বক্তব্য কারা এই পোস্টার লাগাতে পারেন তা তাদের ধারণার বাইরে।


```