Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

ডাক্তারদের কর্মবিরতি, অক্সিজেন দেওয়ারও লোক নেই, বাঁকুড়ায় রোগী আত্মীয়দের বিক্ষোভ

চিকিৎসকদের কর্মবিরতির জন্য হাসপাতালে ভর্তি থাকা রোগীরা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না, এমনকী অক্সিজেন মাস্ক পরিয়ে দেওয়ার লোক নেই। তাহলে রোগীদের কিছু হলে তার দায় কে নেবে এই উত্তর চেয়ে

ডাক্তারদের কর্মবিরতি, অক্সিজেন দেওয়ারও লোক নেই, বাঁকুড়ায় রোগী আত্মীয়দের বিক্ষোভ

বাঁকুড়া হাসপাতাল

শেষ আপডেট: 11 August 2024 20:39

দ্য ওয়ার ব্যুরো, বাঁকুড়া : আরজি কর হাসপাতালে ঘটনায় পরিষেবা বন্ধ করে আন্দোলনে নেমেছেন ডাক্তাররা। আর তাতেই ব্যাহত চিকিৎসা পরিষেবা। এবার এরই প্রতিবাদে পাল্টা বিক্ষোভ শুরু করলেন রোগীর আত্মীয়রা। 

রবিবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেন গেটের সামনে রাস্তা অবরোধ করেন তারা। চিকিৎসকদের কর্মবিরতির জন্য হাসপাতালে ভর্তি থাকা রোগীরা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না, এমনকী অক্সিজেন মাস্ক পরিয়ে দেওয়ার লোক নেই। তাহলে রোগীদের কিছু হলে তার দায় কে নেবে এই উত্তর চেয়ে,  সেই বিক্ষোভ দেখালেন রোগীর আত্মীয়রা ।

বিক্ষোভকারী এক মহিলার অভিযোগ তার স্বামীর ডেঙ্গি হয়েছে। এখনও রক্তের প্লেটলেট কাউন্টিং বাকি। শ্বাসকষ্ট হচ্ছে তাঁর। কিন্তু অক্সিজেন দেওয়ার লোক নেই।

মহিলার কথায়, "এক মহিলা ডাক্তারের সঙ্গে যা হয়েছে তা খারাপ হয়েছে। দোষীর শাস্তিও চাই। কিন্তু আমাদের রোগীর কিছু হলে কে দায় নেবে। অবিলম্বে ডাক্তার কাজ শুরু করুন, এটাই আমরা চাই।"

রোগী পরিবারের বিক্ষোভে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী রোগী আত্মীয়দের বিক্ষোভ চলছে।

এদিকে আর জি করের ঘটনার প্রতিবাদে দ্বিতীয় দিনে পড়ল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও পড়ুয়াদের ধর্ণা কর্মসূচি। সব মিলিয়ে প্রায় ৭০০ জন শনিবার থেকে লাগাতার কর্মবিরতি চালাচ্ছেন।


```