Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

তরোয়াল নিয়ে থানায় পুজো উদ্যোক্তারা! বলিদান নিয়ে পুরুলিয়ায় আজব রীতি

বলিদান নিয়ে পুরুলিয়ায় রয়েছে আজব রীতি। রক্ত ঝরানো বন্ধ করতে তরোয়াল নিয়ে থানায় আসেন আয়োজকরা। সেই তরোয়ালকেই থানা চত্বরে গামছা দিয়ে মুড়ে দেন থানার বড়বাবু। এ ভাবেই শান্তির বার্তা দেন ছড়িয়ে দেন ওসি।

তরোয়াল নিয়ে থানায় পুজো উদ্যোক্তারা! বলিদান নিয়ে পুরুলিয়ায় আজব রীতি

শেষ আপডেট: 24 October 2023 13:50

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: বলিদান নিয়ে পুরুলিয়ায় রয়েছে আজব রীতি। রক্ত ঝরানো বন্ধ করতে তরোয়াল নিয়ে থানায় আসেন আয়োজকরা। সেই তরোয়ালকেই থানা চত্বরে গামছা দিয়ে মুড়ে দেন থানার বড়বাবু। এ ভাবেই শান্তির বার্তা দেন ছড়িয়ে দেন ওসি।

৮৮বছর ধরে এই রীতি চলে আসছে পুরুলিয়ার বান্দোয়ানে। পুরাতন সর্বজনীন দুর্গাপুজোর উদ্যোক্তারা অষ্টমীর সন্ধিপুজোর শেষে হয় এই রীতি করেন। এদিন খাঁদি উর্দি নয়, সাদা ধবধবে ধুতি- গেঞ্জি পরে রীতি পালন করেন দারগাবাবু। সারাদিন উপোস রাখেন। এরপর আয়োজকরা বলির তরোয়াল নিয়ে এলে ওসি গামছা দিয়ে ঢেকে দেন।

বান্দোয়ানের পুরাতন সর্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, তাঁদের পুজোয় প্রাণীর রীতি নেই। তবে চালকুমড়ো ও আখ বলি দেওয়ার প্রথা রয়েছে। শান্তির বার্তা পৌঁছে দিতে ৮৮ বছর ধরে চলে আছে এই রীতি। 

শুধু তাই নয়, ২০১১ সালে বান্দোয়ানে নব দুর্গা সর্বজনীন কমিটি নামে এটি পুজোর আয়োজন করা হচ্ছে। সেই পুজোর উদ্যোক্তারাও পুরাতন সর্বজনীনের পুজোর পদাঙ্কে হেঁটেছেন। ওই কমিটিও একইভাবে তাঁদের বলিদানের তরোয়াল থানায় ওসির হাতে তুলে দেন। 

নব দুর্গার সার্বজনীন পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, ১৩ বছর ধরে তাঁরা পুজোর আয়োজন করছেন। প্রথম থেকেই বলি দেওয়ার তরোয়ালকে থানায় আসেন তাঁরা। উগ্রতা কমিয়ে শান্তি ছড়িয়ে দেন।

বছরের পর বছর ধরে সন্ধি পুজো শেষে পুলিশ কর্তাকে ধুতি, গেঞ্জি পরে একেবারে পুরোহিতের বেশে দেখে আসছেন বান্দোয়ানের মানুষ। বর্তমানে বান্দোয়ান থানার ওসি শ্রীকান্ত মুলা। তাই তিনি এই রীতি পালন করেন এবছর। ঢাকি, পুরোহিত নিয়ে শোভাযাত্রা করে থানায় যান আয়োজকরা।


```