Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

পঞ্চমী থেকেই কলকাতার পথে নামছে পুজো স্পেশাল বাস! থাকছে রাতভর পরিষেবা

পুজোর দিনগুলিতে রাতভর প্যান্ডেল হপিং শেষে যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে গন্তব্যে ফিরতে পারেন, তার জন্য অতিরিক্ত বাস চালানোরও ঘোষণা করা হয়েছে। মহাপঞ্চমী থেকেই এই বিশেষ পরিষেবা চালু হবে বলে জানানো হয়েছে।

পঞ্চমী থেকেই কলকাতার পথে নামছে পুজো স্পেশাল বাস! থাকছে রাতভর পরিষেবা

Snehasis Chakraborty

প্রিয়া ধর

শেষ আপডেট: 27 August 2025 18:49

দ্য ওয়াল ব্যুরো: পরিবহণ দফতরের উদ্যোগে আসন্ন দুর্গাপুজোয় বিশেষ পরিবহণ পরিষেবার ঘোষণা করলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

মন্ত্রী জানান, এবছরও প্যাকেজ আকারে বনেদি বাড়ি ও ঐতিহ্যবাহী পুজো দর্শনের জন্য বিশেষ বাস পরিষেবা চালানো হবে। সারাদিন ধরে শহরের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ পুজো ঘুরে দেখানো হবে। অনলাইনের মাধ্যমে বুকিং করা যাবে এই বাসে।

পাশাপাশি, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ২৫টি ‘শপিং স্পেশাল’ বাস নামানো হবে, যাতে কলকাতায় পুজোর আগে কেনাকাটায় আসা মানুষজন উপকৃত হন।

পুজোর দিনগুলিতে রাতভর প্যান্ডেল হপিং শেষে যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে গন্তব্যে ফিরতে পারেন, তার জন্য অতিরিক্ত বাস চালানোরও ঘোষণা করা হয়েছে। মহাপঞ্চমী থেকেই এই বিশেষ পরিষেবা চালু হবে বলে জানানো হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ১৫ বছরের বেশি পুরনো কিছু বাস সারিয়ে ফের রাস্তায় নামানোর জন্য কোর্টে আবেদন করা হয়েছে। অনুমতি মিললে সেই বাসগুলিও ব্যবহার করা হবে। তিনি জানান, গত বছর এই বিশেষ পরিষেবা থেকে প্রায় ২২–২৩ লক্ষ টাকা রাজস্ব আয় হয়েছিল। তবে মূল উদ্দেশ্য রাজস্ব নয়, সাধারণ মানুষের সুবিধা।

এ বছর পুজো পরিক্রমার সঙ্গে ভেসেল পরিষেবাও যুক্ত হচ্ছে। ফলে উত্তর ও দক্ষিণ কলকাতার মধ্যে সহজে যাতায়াত করতে পারবেন পুজো দর্শনার্থীরা।

পরিবহণ দফতর আরও জানিয়েছে, পর্যটকদের জন্য সুসজ্জিত ট্রাম চালানোরও পরিকল্পনা রয়েছে। তবে বর্তমানে যানজটের কারণে ট্রাম পরিষেবা স্থগিত রয়েছে। কোর্টের রায়ের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বুকিং ও পরিষেবা সংক্রান্ত সমস্ত তথ্য পরিবহণ দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে শীঘ্রই পাওয়া যাবে।


```