Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পিএসসির চেয়ারম্যান নেই,  মেম্বার মাত্র ২জন! আটকে একাধিক ইন্টারভিউ, আশ্বাস প্রধান বিচারপতির

পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ দীর্ঘদিন ধরে ফা্ঁকা রয়েছে। সদস্য সংখ্যাও নগন্য। যেখানে ৬-৭ জন থাকার কথা সেখানে বর্তমান রয়েছেন মাত্র ২ জন! যার ফলে ডব্লউবিসিএস থেকে শুরু করে রাজ্য সিভিল সার্ভিসের একাধিক পরীক্ষার ইন্টারভিউ থমকে রয়েছে।

পিএসসির চেয়ারম্যান নেই,  মেম্বার মাত্র ২জন! আটকে একাধিক ইন্টারভিউ, আশ্বাস প্রধান বিচারপতির

শেষ আপডেট: 29 November 2023 16:53

দ্য ওয়াল ব্যুরো: পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ দীর্ঘদিন ধরে ফা্ঁকা রয়েছে। সদস্য সংখ্যাও নগন্য। যেখানে ৬-৭ জন থাকার কথা সেখানে বর্তমান রয়েছেন মাত্র ২ জন! যার ফলে ডব্লউবিসিএস থেকে শুরু করে রাজ্য সিভিল সার্ভিসের একাধিক পরীক্ষার ইন্টারভিউ থমকে রয়েছে।

পিএসসির চেয়ারম্যান নিয়োগের দাবিতে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। এবার তার দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারীর আইনজীবী শামীম আহমেদ।

এদিন তিনি প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দ্রুত এই মামলার শুনানি করে নিষ্পত্তি প্রয়োজন। পিএসসিতে ৬ থেকে ৭ জন মেম্বার থাকার কথা। কিন্তু বর্তমানে পিএসসিতে মেম্বার রয়েছেন মাত্র দু'জন। পাশাপাশি দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে চেয়ারম্যানের পদ।

আদালতে তিনি আরও বলেন, চেয়ারম্যান নিয়োগ না হওয়ায় বহু পরীক্ষার ইন্টারভিউ আটকে রয়েছে। ফলে সমস্যা পড়ছেন চাকরি প্রার্থীরা। এরপরই দ্রুত শুনানির আশ্বাস দেয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।


```