Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'আন্দোলন হবে জেনে মুখ্যমন্ত্রী পালিয়েছেন', নবান্ন অভিযানকে অসফল ভাবছেন না প্রতিবাদীরা

এই জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করে হাওড়া সিটি পুলিশ। তা সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় ছিলেন আন্দোলনকারীরা।

'আন্দোলন হবে জেনে মুখ্যমন্ত্রী পালিয়েছেন', নবান্ন অভিযানকে অসফল ভাবছেন না প্রতিবাদীরা

ভাস্কর ঘোষ (মাঝে) সহ বাকি আন্দোলনকারীরা

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 28 July 2025 17:48

দ্য ওয়াল ব্যুরো: সোমবার চাকরিহারা-চাকরিপ্রার্থীদের (Jobless Teachers) একাধিক সংগঠনের নবান্ন অভিযান (Nabanna Abhijan) খাতায় কলমে সফল হয়নি। নবান্ন থেকে অনেকটা দূরেই তাঁদের থেমে যেতে হয়েছে পুলিশি বাধায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাক্ষাৎ চেয়েছিলেন প্রতিবাদীরা। তিনি বীরভূম থাকায় স্বাভাবিকভাবে সেটাও সম্ভব হয়নি। অবশ্য মুখ্যমন্ত্রী নবান্নে (Nabanna) থাকলেও দেখা করতেন কিনা, সেটাও কেউ হলফ করে বলতে পারবে না। এতকিছুর পরও এই অভিযানকে অসফল বলতে নারাজ বিক্ষোভকারীরা।

সংগ্রামী যৌথ মঞ্চ এই নবান্ন অভিযানের ডাক দেওয়া অন্যতম সংগঠন। তার নেতা ভাস্কর ঘোষ (Bhaskar Ghosh) বলছেন, ''আমাদের আন্দোলন হবে জেনে মুখ্যমন্ত্রী ১৪ তলা ছেড়ে পালিয়েছেন।কারণ তাঁর বীরভূম সফরের অনেক আগে এই অভিযানের ডাক দেওয়া হয়েছিল। উনি জেনেশুনে চলে গেছেন শহর থেকে। আমাদের আন্দোলন বৃথা যায়নি। আমরা এখান থেকে জয় নিয়ে ফিরে যাচ্ছি।'' রাজ্য সরকারকে খোঁচা দিয়ে তিনি এও বলেন, ''আন্দোলন প্রতিহত করার প্রয়াস করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তাকে উপেক্ষা করেই আজকের আন্দোলন করা হয়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে পুলিশের অনুরোধ এবং আন্দোলনকারীদের সকলের সিদ্ধান্তে এদিনের আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।''

এদিন হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করলেও তেলকলঘাট রোডেই আটকে যায় তাঁদের জমায়েত। এই আন্দোলনে অংশ নিয়েছে একাধিক সংগঠন - পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী পরিসর-সহ আরও অনেক। এই জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করে হাওড়া সিটি পুলিশ। তা সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় ছিলেন আন্দোলনকারীরা। কিন্তু শেষমেশ একাধিক কারণে তা প্রত্যাহার করতে কার্যত বাধ্য হন তাঁরা।

যদিও ভাস্কর ঘোষ বলছেন, 'আজকের মতো আন্দোলন প্রত্যাহার করা হলেও আগামী দিনে এই আন্দোলনের ধারাবাহিকতা চলবে। আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে এবং শান্তিপূর্ণভাবেই সেই আন্দোলন হবে।' তিনি কোনও ভাবেই সোমবারের নবান্ন অভিযানকে অসফল বা ব্যর্থ ভাবছেন না। বরং তাঁর বক্তব্য, ''এই আন্দোলন থেকে আমরা শিক্ষা নিয়ে যাচ্ছি।'' 


```