দ্য ওয়াল ব্যুরো: একটি ১৭ বছরের মেয়ে আর একটি ২৭ বছরের ছেলে। তাঁদের দেখা হয, বন্ধুত্ব হয়। আর এক দিন ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে ওই কিশোরী। মামলা আদালতে ওঠে। অভিযুক্ত পক্ষের উকিল বলেন, যা হয়েছে, দুজনের সম্মতিতেই হয়েছে। তার পর তিনি প্যাকেট থেকে বার করে আনেন একটি লেসের ডিজ়াইনার প্যান্টি। তাতে খালি লেস আর দড়ি ছাড়া আর কিছু নেই। উকিলের দাবি, যে মেয়ে এমন অন্তর্বাস পড়ে দেখা করতে আসে, সে তো আসলে ছেলেটির প্রতি আকৃষ্ট ছিলই। এই পোশাকই তার ইঙ্গিত।
ঘটনাটি সম্প্রতি ঘটেছে আয়ারল্যান্ডে। কর্ক শহরের এই ঘটনায় ওই যুবককে নির্দোষ ঘোষণা করেছে ১২ জন জুরির একটি বেঞ্চ। উকিলের ওই একটি উক্তি, দেখুন কী অন্তর্বাস পড়েছিল অভিযোগকারিণী। শুধু একটি দড়ির অন্তর্বাস, যাতে লেস ছাড়া আর কিছু নেই।
আদালতের এই রায়ের পর প্রতিবাদের ঝড় উঠেছে। আদালতে মহিলার লেসের প্যান্টি এই ভাবে দেখানোর প্রবল সমালোচনা আসছে সব পক্ষ থেকেই। এই ভাবে নিগৃহীতাকে দোষারোপ করার প্রবণতা এই মুহূর্তে বন্ধ করা হোক বলে দাবি উঠেছে। সোশ্যাল মিডিয়া তো বটেই, আয়ারল্যান্ডের পথেঘাটে, আদালত চত্বরে অন্তর্বাস সাজিয়ে রেখে প্রতিবাদ করে মহিলারা বলছেন, স্বচ্ছ অন্তর্বাস পরা মানেই এই নয় যে আমি শারীরিক সম্পর্কে অনুমতি দিলাম। অন্তর্বাস কেমন পরব, সেটা আমার ইচ্ছা।
https://twitter.com/RuthCoppingerTD/status/1062356498246983681
https://twitter.com/fiona96fmnews/status/1062702985472552961
https://twitter.com/StephGrogan3/status/1062691073473085440
https://twitter.com/ibelieveher_ire/status/1062704651387191296
আইরিশ পার্লামেন্টের এমপি রুথ কপিঙ্গার অধিবেশন চলাকালীন পার্লামেন্টে একটি নীল রঙের লেসের প্যান্টি দেখিয়ে বলেন, মেয়েদের অন্তর্বাস এ ভাবে দেখালে খুব অস্বস্তি হয়, তাই না? তা হলে ভাবুন এক জন ধর্ষিতার কেমন লাগে, যখন তার অন্তর্বাস আদালতে সকলের সামনে দেখিয়ে তার চরিত্রের বিচার করা হয়!