Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

৬ মাস ধরে বেতন পাচ্ছেন না! মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সল্টলেকে পঞ্চায়েত দফতরে বিক্ষোভ

আন্দোলনকারী কর্মীদের কথায়, জিনিস পত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এদিকে ৬ মাস বিনা বেতনে কাজ করতে হচ্ছে। এভাবে আর কতদিন চলবে? বাধ্য হয়েই বিক্ষোভের সিদ্ধান্ত।

৬ মাস ধরে বেতন পাচ্ছেন না! মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সল্টলেকে পঞ্চায়েত দফতরে বিক্ষোভ

ফাইল ছবি।

শেষ আপডেট: 12 December 2024 13:44

দ্য ওয়াল ব্যুরো: টানা ৬ মাস ধরে বেতন পাচ্ছেন না। বারংবার দাবি দাওয়া জানিয়েও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি বলে অভিযোগ।

এই অভিযোগে এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে এদিন সল্টলেকে পঞ্চায়েত দফতরে বিক্ষোভ দেখালেন গ্রামীণ সম্পদ বিকাশ বিভাগের কর্মীরা। অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।

আন্দোলনকারী কর্মীদের কথায়, জিনিস পত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এদিকে ৬ মাস বিনা বেতনে কাজ করতে হচ্ছে। এভাবে আর কতদিন চলবে? বাধ্য হয়েই বিক্ষোভের সিদ্ধান্ত।

তাঁরা জানিয়েছেন, সংসার চালাতে অনেকে ডিউটির পর আবার অন্য কাজে যুক্ত হচ্ছেন। কিন্তু এভাবে হাড়ভাঙা পরিশ্রম করতে গিয়ে তাঁরা ক্লান্ত। অবিলম্বে মুখ্যমন্ত্রী কিছু একটা করুন।

কলকাতার পাশাপাশি এদিন গ্রামীণ সম্পদ বিকাশ বিভাগের জেলার কর্মীরাও এসেছিলেন সল্টলেকের পঞ্চায়েত দফতরে। প্রায় হাজার খানেক কর্মী পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে রীতিমতো উত্তেজনার পরিবেশ তৈরি হয়। তবে খবর পেয়ে আগে থেকেই ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন থাকায় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। 

আন্দোলনকারীদের এক প্রতিনিধি দল এদিন পঞ্চায়েত দফতরের আধিকারিকদের স্মারকলিপি জমা দেন। দ্রুত বকেয়া বেতন না মেটানো হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।


```