Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চন্দননগরের নামী স্কুলে ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ, প্রধান শিক্ষক আটক

চন্দননগরের নামী স্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ। ছাত্রের পরিবারের অভিযোগে প্রধান শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

চন্দননগরের নামী স্কুলে ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ, প্রধান শিক্ষক আটক

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 14 July 2025 19:03

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চন্দননগরের নামী স্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ। ছাত্রের পরিবারের অভিযোগে প্রধান শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

চন্দননগর কর্পোরেশন পরিচালিত কানাইলাল বিদ্যামন্দির স্কুলে সকালে প্রাইমারি স্কুল চলে। অভিযোগ, সোমবার সকালে  ক্লাস ওয়ানের দুই ছাত্র নিজেদের মধ্যে মারামারি করে। ক্লাস টিচার দুই ছাত্রকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যান।
প্রধান শিক্ষক এক ছাত্রকে দিয়ে আপত্তিকর কাজ করান। যৌন নির্যাতন করেন। তারপর ভয় দেখান বাড়িতে কাউকে না বলতে।

ছুটির পর বাড়ি নিয়ে যাওয়ার জন্য মা স্কুলে এলে ছাত্রটি তার মাকে ঘটনার কথা জানায়। এরপরই বিষয়টি অন্যান্য অভিভাবকরা জানতে পারেন। বিক্ষোভ শুরু হয় স্কুলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। বিকেলের পর চন্দননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রের পরিবার। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী বলেন, "কানাইলাল স্কুলে প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। একজনই প্রধান শিক্ষক আছেন স্কুলে। তার বিরুদ্ধেই ছাত্রদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। ঘটনা যদি সত্যি হয় পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিক। কানাইলাল স্কুল শহরের অন্যতম একটি নামী স্কুল। সেখানে এই ধরনের ঘটনা অভিপ্রেত নয়।"

প্রধান শিক্ষক অবশ্য ঘটনার কথা স্বীকার করেননি। তিনি দাবি করেন, ছাত্রটিকে শাসন করেন তিনি। তবে কোনও অশালীন আচরণ করা হয়নি।


```