Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের বঙ্গ সফরে মোদী, জানুয়ারিতে উত্তর–দক্ষিণে জোড়া সভার ইঙ্গিত

এর আগে গত ২০ ডিসেম্বর কৃষ্ণনগরের তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভা করার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেখানে তাঁর হেলিকপ্টার নামতে পারেনি।

ফের বঙ্গ সফরে মোদী, জানুয়ারিতে উত্তর–দক্ষিণে জোড়া সভার ইঙ্গিত

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 3 January 2026 07:34

দ্য ওয়াল ব্যুরো: ফের বঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। সূত্রের খবর, জানুয়ারির মধ্যেই রাজ্যে জোড়া কর্মসূচি করতে পারেন তিনি ( West Bengal)। উত্তর ও দক্ষিণবঙ্গে পৃথক দু’টি জনসভা করার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সেই সফর ঘিরে বিজেপির অন্দরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

চলতি বছরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ফলে বছরের শুরু থেকেই রাজ্যের রাজনীতিতে বাড়ছে উত্তাপ। একদিকে রাজ্যজুড়ে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রচারের গতি বাড়িয়েছে, অন্যদিকে পিছিয়ে নেই বিজেপিও। দিল্লির শীর্ষ নেতৃত্বকে সামনে এনে প্রচারের ঝাঁঝ বাড়াতে চাইছে গেরুয়া শিবির। সেই কৌশলেরই অঙ্গ হিসেবে জানুয়ারিতে ফের বাংলায় পা রাখতে পারেন প্রধানমন্ত্রী।

দলীয় সূত্রের দাবি, আগামী ১৭ ও ১৮ জানুয়ারি উত্তর ও দক্ষিণবঙ্গে সভা করতে পারেন মোদী। ১৭ জানুয়ারি মালদহে এবং ১৮ জানুয়ারি দক্ষিণবঙ্গের হাওড়ায় জনসভা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই সফরসূচি নিয়ে এখনও পর্যন্ত দলের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

এর আগে গত ২০ ডিসেম্বর কৃষ্ণনগরের তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভা করার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেখানে তাঁর হেলিকপ্টার নামতে পারেনি। ফলে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দিতে হয় তাঁকে। সে দিনই সুযোগ পেলে সরাসরি তাহেরপুরে গিয়ে মানুষের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। সেই কারণে মালদহ ও হাওড়ার পাশাপাশি কৃষ্ণনগরেও প্রধানমন্ত্রীর সভা হতে পারে কি না, তা নিয়েও জল্পনা চলছে রাজনৈতিক মহলে।

এদিকে, নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমে পড়েছে শাসক শিবিরও। রাজ্যজুড়ে শুরু হয়েছে তৃণমূলের ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচি। গোটা মাস ধরে জেলায় জেলায় জনসংযোগে ব্যস্ত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে সভার মাধ্যমে জেলা সফর শুরু করছেন তিনি। অন্যদিকে, শুক্রবার মালদহের চাঁচলে সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি, অমিত শাহের বার্তার পর শুক্রবার সল্টলেকের বিজেপি দফতরে দলের কর্মীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।

সব মিলিয়ে, বছরের শুরুতেই বাংলার রাজনীতিতে নির্বাচনী লড়াইয়ের আবহ স্পষ্ট হয়ে উঠছে।


```