Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টেটের ফল প্রকাশের পরই প্রাথমিকে শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি, শূন্যপদ ১৩,৪২১

বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এক্স-এ এই নিয়ে বার্তা দেন। তার কুড়ি মিনিটের মধ্যেই পর্ষদের পক্ষ থেকে প্রকাশিত হয় বিজ্ঞপ্তি।

টেটের ফল প্রকাশের পরই প্রাথমিকে শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি, শূন্যপদ ১৩,৪২১

ব্রাত্য বসু

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 25 September 2025 23:21

দ্য ওয়াল ব্যুরো: টেটের ফল প্রকাশের (TET Result) পরেই প্রাথমিকে শিক্ষক নিয়োগে (Primary Teachers Recruitment) বড়সড় ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্য জুড়ে প্রাথমিক বিদ্যালয়গুলিতে মোট ১৩,৪২১টি শূন্যপদ পূরণে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পুজো পরেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া (Recruitment)। বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এক্স-এ এই নিয়ে বার্তা দেন। তার কুড়ি মিনিটের মধ্যেই পর্ষদের পক্ষ থেকে প্রকাশিত হয় বিজ্ঞপ্তি। তবে আবেদনপত্র কবে থেকে জমা নেওয়া শুরু হবে, তা শীঘ্রই জানানো হবে বলে পর্ষদ সূত্রে খবর।

নিয়োগ প্রক্রিয়ার নিয়মাবলি

বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্যতা ও প্রশিক্ষণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মেধা নির্ধারণ করা হবে। মোট ৫০ নম্বরের মধ্যে বিভিন্ন ধাপে প্রার্থীদের মূল্যায়ন করা হবে—

  • মাধ্যমিক: ৫ নম্বর
  • উচ্চ মাধ্যমিক: ১০ নম্বর
  • এনসিটিই অনুমোদিত প্রশিক্ষণ: ১৫ নম্বর
  • টেট (Teacher Eligibility Test): ৫ নম্বর
  • অতিরিক্ত পাঠক্রমমূলক কার্যকলাপ: ৫ নম্বর
  • সাক্ষাৎকার: ৫ নম্বর
  • অ্যাপটিটিউড টেস্ট: ৫ নম্বর

তবে কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও প্যারা টিচারদের ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্টের নম্বর (৫) সরাসরি যোগ হবে। প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৫-এর মধ্যে ৪০ বছরের মধ্যে থাকতে হবে।

ফল প্রকাশ ও বিতর্ক

একদিন আগেই প্রকাশিত হয়েছে ২০২৩ সালের প্রাথমিকে টেটের ফল। তারও আগে প্রকাশ করা হয়েছিল ২০২২ সালের ফল। তবে দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল। বুধবারই ২০২২ সালের টেট-উত্তীর্ণেরা চাকরির দাবিতে পথে নামেন এবং সাংসদ সৌগত রায়কে ঘেরাও করে বিক্ষোভ দেখান।

প্রসঙ্গত, ২১ মাস পর প্রকাশিত হয়েছে ২০২৩ সালের টেটের ফল। তাতে মোট ৬ হাজার ৭৫৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় প্রথম ১০-এর মধ্যে রয়েছেন ৬৪ জন। পাশের হার মাত্র ২.৪ শতাংশ। এই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ৩,০৯,০৫৪ জন, যার মধ্যে পরীক্ষা দিয়েছেন ২,৭৩,১৪৭ জন। যদিও পাশের পরও কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তার প্রশ্ন তুলেছেন বহু প্রার্থী।


```