Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

একমাস পর অবসর নেবেন বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার, তাঁর জায়গায় কে আসবেন?

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আগামী ১৮ ফেব্রুয়ারি অবসর নেবেন? পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার এরপর কে হবেন? 

একমাস পর অবসর নেবেন বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার, তাঁর জায়গায় কে আসবেন?

ফাইল ছবি।

শেষ আপডেট: 11 January 2025 10:14

দ্য ওয়াল ব্যুরো: মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আগামী ১৮ ফেব্রুয়ারি অবসর নেবেন? পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার এরপর কে হবেন? 

নির্বাচন কমিশনার ও মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের আগের বিধি অনুযায়ী বাকি দুই কমিশনারের মধ্যে সিনিয়র কমিশনার হবেন মুখ্য নির্বাচন কমিশনার। সেই হিসাবে জ্ঞানেশ কুমারের ওই পদে বসার কথা। 

কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের নয়া বিধি অনুযায়ী  রাজীব কুমারের বিকল্প বেছে নিতে সার্চ কমিটি গঠন করা হবে। সেই কমিটির কাছে বর্তমান দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সাধুকে আবেদন করতে হবে। 

মোদী সরকারের তৈরি নয়া আইন নিয়ে সংসদে বিরোধীরা প্রবল আপত্তি তুললেও সরকার তা মানতে চায়নি। বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনাররা মুখ্য নির্বাচন কমিশনার হতে যাতে সরকারের অনুগত থাকে সেই  উদ্দেশ্যেই নিয়োগের নয়া ব্যবস্থা চালু করা হয়েছে। অর্থাৎ জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সাধুর কাজে সরকার খুশি কিনা তা স্পষ্ট হবে তাঁদের কাউকে কমিশন প্রধান হিসাবে বাছাই করা হলে।

ফলে কমিশনের বাইরে থেকো নতুন কোনও অফিসারকে মুখ্য নির্বাচন কমিশনারৃ করার সুযোগ রয়েছে। অবসরপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও পি রাওয়াতের মতে, নয়া ব্যবস্থায় কমিশনের কাজের সমস্যা হতে পারে। এতদিনের চালু ব্যবস্থা অনুযায়ী মুখ্য নির্বাচন কমিশনারের কাজের ধারা বাকি কমিশনারদের জানা থাকত। তাঁরা সেই মতো কমিশনর কাজের ধারা সম্পর্কে ওয়াকিবহাল থাকতেন।


```