Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাতের লেখা কি প্রদীপ করের? সুইসাইড নোট খতিয়ে দেখছে ফরেন্সিক টিম

তদন্তকারীরা খুঁজে দেখছেন, তাঁর হাতে লেখা কোনও পুরনো কাগজপত্র আছে কি না, যা দিয়ে তুলনা করা যাবে আত্মহত্যার নোটের সঙ্গে।

হাতের লেখা কি প্রদীপ করের? সুইসাইড নোট খতিয়ে দেখছে ফরেন্সিক টিম

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 31 October 2025 18:50

দ্য ওয়াল ব্যুরো: NRC আতঙ্ক না কি অন্য কোনও রহস্য? প্রদীপ করের (Pradip Kar) মৃত্যু ঘিরে প্রশ্নের পাহাড়। এ ব্যাপারে নিশ্চিত হতে শুক্রবার মৃতের আগরপাড়ার বাড়িতে যায় ফরেনসিক টিম (Forensic Team)। সুইসাইড নোটটি আদৌ প্রদীপ করের লেখা (handwriting) কি না, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। ইথিমধ্যে প্রদীপবাবুর ঘর থেকে খাতা, ডায়েরি, ব্যবহৃত পেন বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

তদন্তকারীরা খুঁজে দেখছেন, তাঁর হাতে লেখা কোনও পুরনো কাগজপত্র আছে কি না, যা দিয়ে তুলনা করা যাবে আত্মহত্যার নোটের সঙ্গে।

ইতিমধ্যে পরিবার সূত্রে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য, প্রদীপ করের ডান হাতের চারটি আঙুল কাটা ছিল। ‘৮০-র দশকে এক দুর্ঘটনায় ঘটে সেই ঘটনা। এরপর তিনি একটি দোকান চালাতেন ঠিকই, কিন্তু লিখতেন কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। পরিবারের কেউই বলেননি, তাঁকে সাম্প্রতিক কালে লিখতে দেখেছেন।

এই তথ্য প্রকাশ্যে আসতেই মৃত্যু ঘিরে আরও জোরাল হয়েছে ধোঁয়াশা। ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ, এসআইআর আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন প্রদীপবাবু। পাল্টা হিসেবে বিজেপির অভিযোগ, এটি আত্মহত্যা নয়—, খুনের ঘটনা সাজানো হচ্ছে আত্মহত্যা বলে।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, “ঘরের জানালা ভাঙা ছিল, স্পষ্টই বোঝা যাচ্ছে, কেউ জানালা দিয়ে ঢুকে খুন করেছে।”

বিজেপি নেতৃত্বের দাবি, প্রদীপ করের মৃত্যুতে ফরেনসিক তদন্তের পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদ্নতভার দিলেই প্রকৃত তথ্য সামনে আসবে।

এ ব্যাপারে রাজ্যের শাসকদলকে নিশানা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, “এটা পুরো সাজানো কেস। এখন কেউ বজ্রপাতে মরলেও বলা হচ্ছে, NRC ভয়ে আত্মহত্যা করেছে! দেশের ১২টা রাজ্যে কিছু হচ্ছে না, কেবল বাংলাতেই কেন?”

তাঁর আরও দাবি, “হাতের লেখা প্রদীপ করের নয়। রাজ্য সরকারের ফরেনসিক রিপোর্ট তো সব বানানো।”

ফরেনসিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই প্রদীপ করের ঘর থেকে নোট, খাতা, এবং কলম সংগ্রহ করে নমুনা পাঠানো হয়েছে পরীক্ষাগারে। ময়নাতদন্তের রিপোর্টই এখন মূল চাবিকাঠি।

তদন্তকারীদের মতে, “দেহে স্পষ্ট আঘাতের চিহ্ন নেই, তবে কিছুই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”


```