Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে গেল, কাল থেকেই দাম কমার সম্ভাবনা

আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে গেল। বৃহস্পতিবার থেকে আলুর যোগান স্বাভাবিক হবে।

আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে গেল, কাল থেকেই দাম কমার সম্ভাবনা

উঠে গেল আলু ব্যবসায়ীদের ধর্মঘট

শেষ আপডেট: 24 July 2024 17:17

দ্য ওয়াল ব্যুরো : আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে গেল। বৃহস্পতিবার থেকে আলুর যোগান স্বাভাবিক হবে। আজ রাত থেকেই হিমঘর থেকে বেরোবে আলু। হরিপালে প্রগতিশীল আলু ব্যবসায়ীদের সঙ্গে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার বৈঠকের পরেই মিলল সমাধান সূত্র।

রাজ্যের সীমান্তে পুলিশি জুলুমের প্রতিবাদে সোমবার থেকে কর্মবিরতি শুরু করে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আন্দোলনের জেরে হিমঘর থেকে আলু বেরোনো বন্ধ হয়ে যায়। আড়তগুলোতে আলুর যোগান কমতে থাকে। যার প্রভাব পরে বাজারে। এমন পরিস্থিতিতে রাজ্যের কোনও বাজারে ৪০ টাকা কোথাও কিলো প্রতি ৪৫ টাকা দাম উঠে যায় জ্যোতি আলুর। চন্দ্রমুখীর দাম আরও বেশি। কিলো প্রতি ৫০ টাকা। 

এমন পরিস্থিতিতে আলু ব্যবসায়ীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেন। সংকট কাটাতে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নাকে দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। বুধবার হুগলির হরিপালে ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। বৈঠক শেষে প্রগতিশীল আলু ব্যবসায়ীদের তরফে লালু মুখার্জি জানান,মানুষের স্বার্থে ধর্মঘট তুলে নিচ্ছেন তাঁরা। তিনি বলেন, "মানুষের অসুবিধার কথা ভেবে ধর্মঘট তুলে নিচ্ছি আমরা। তবে সরকারের কাছে আমাদের অনুরোধ, আমরা যাতে আলু বাইরে পাঠাতে পারি তা নিশ্চিত করুক সরকার। সরকারের কাছে আমরা লিখিতভাবে আবেদন জানাব।"

ওয়েস্ট বেঙ্গল কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের নেতা পতিতপাবন দে বলেন, "ব্যবসায়ীরা কর্মবিরতি তুলে নিয়েছেন। আমরা সরকারকে আলু দিয়ে সাহায্য করব। আমাদের রাজ্যে ১১০ লাখ টন আলু উৎপাদন হয়। সেটা আমাদের রাজ্যে খাওয়া যায় না। তাই ভিনরাজ্যে পাঠাতে হয়। আলু একটা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। আলুর দাম বেশি থাকলে চাষিরা কিছু টাকা পায়। আলু যাতে ন্যায্য মূল্যে সাধারণ মানুষ পান তার দিকে খেয়াল রাখব।"

মন্ত্রী বেচারাম মান্না বলেন, "রাজ্যের মানুষের স্বার্থে ওঁরা ধর্মঘট তুলে নিয়েছেন। ওঁদের কিছু সমস্যা আছে। সেটা জানিয়েছেন। হিমঘর থেকে ২৬ টাকা কিলো দরে আলু দেওয়া হবে বলে জানিয়েছেন। আলু ব্যবসায়ীরা যদি কথা রাখেন তাহলে আমরা ৩০ টাকারও কম দামে আলু খাওয়াতে পারব।" তাঁর দাবি, দেশের অন্য রাজ্যে আলুর দাম চড়া। সেই তুলনায় আমাদের রাজ্যে আলুর দাম কম। তবে ব্যবসায়ীরা আলু বাইরে পাঠানোর যে দাবি জানিয়েছেন সে সম্পর্কে মন্ত্রী বলেন, "বাইরে আলু পাঠানোর বিষয়ে ওঁরা বলেছেন। আলুর যোগান স্বাভাবিক হলে সেটা নিয়ে ভাবা হবে।"


```