Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

বিজেপি নেতাদের নামে পোস্টার, পদ্ম শিবিরে কোন্দল তীব্র পূর্ব বর্ধমানে

আবার পদ্ম শিবিরে কোন্দল! এবার বিজেপি নেতাদের নামে পোস্টার পড়ল বর্ধমানে। শুক্রবার শহরের কার্জন গেটের কাছে কয়েকটি জায়গায় পোস্টার দেখা যায়। চাঞ্চল্য ছড়ায় এই ঘটনায়। কে বা কারা এই পোস্টার মেরেছে তা জানা যায়নি।

বিজেপি নেতাদের নামে পোস্টার, পদ্ম শিবিরে কোন্দল তীব্র পূর্ব বর্ধমানে

শেষ আপডেট: 1 March 2024 18:52

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আবার পদ্ম শিবিরে কোন্দল! এবার বিজেপি নেতাদের নামে পোস্টার পড়ল বর্ধমানে। শুক্রবার শহরের কার্জন গেটের কাছে কয়েকটি জায়গায় পোস্টার দেখা যায়। চাঞ্চল্য ছড়ায় এই ঘটনায়। কে বা কারা এই পোস্টার মেরেছে তা জানা যায়নি।

পোস্টারে দলের জেলা সভাপতি এবং সাংসদের ছবি দিয়ে নানা আপত্তিকর কথা লেখা আছে। ছবি দেওয়া আছে বর্তমান এবং প্রাক্তন কয়েকজন নেতারও। বলা আছে এরা বর্ধমান বিজেপিকে শেষ করার নেপথ্য নায়ক। এছাড়াও বলা আছে জনসংযোগ আছে এমন নেতাদের বেছে নেওয়া হোক। 'সেভ বার্ডওয়ান বিজেপি' নামে এই পোস্টার দেওয়া হয়েছে।

লোকসভা ভোটের মুখে এই পোস্টার ঘিরে জেলাজুড়ে রাজনৈতিক টানাপড়েন শুরু হয়েছে। বিজেপির জেলা মুখপাত্র ডা: সৌম্যরাজ ব্যানার্জি বলেন, "এটা বিজেপির কালচার নয়। ভাল খারাপ বাছাবাছি দল করে না। তবে তৃণমূল কংগ্রেসের এসব অভ্যাস আছে। তারা একাজ করে থাকতে পারে।" তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাসের পাল্টা দাবি, "তৃণমূল কংগ্রেসের অত সময় নেই। ওদের দলে গোষ্ঠীকোন্দল বারবার প্রকাশ্যে এসেছে। এটা ওদের দলেরই কারও কাজ হতে পারে।"


```