Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

গণধর্ষণের হুমকি দিয়ে মহিলার বাড়িতে পোস্টার বাংলাদেশি আজিদের! হাবরায় শোরগোল

কে এই 'বাংলাদেশি আজাদ', তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা। 

গণধর্ষণের হুমকি দিয়ে মহিলার বাড়িতে পোস্টার বাংলাদেশি আজিদের! হাবরায় শোরগোল

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 13 December 2024 12:28

দ্য ওয়াল ব্যুরো: '৭ দিনের মধ্যে ১৫ জন মিলে ধর্ষণ করা হবে'! বাংলাদেশি পরিচয়ে এক মহিলাকে এভাবে গণধর্ষণের হুমকি পোস্টার দেওয়ার অভিযোগ উঠেছি। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে হাবরার আক্রমপুর এলাকায়। ইতিমধ্যে থানাতে অভিযোগও জানিয়েছেন ওই মহিলা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

গত জুলাই থেকে উত্তপ্ত বাংলাদেশ। অগস্টে হাসিনা সরকারের বদলের পরও পরিস্থিতির বদল ঘটেনি। বরং ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে হিংসার ঘটনা আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে সীমান্ত এলাকার এক মহিলাকে বাংলাদেশি পরিচয়ে গণধর্ষণের হুমকি ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার বাইরে গিয়েছিলেন ওই মহিলা। রাতে বাড়ি ফিরে দেখেন, দরজায় দু'পাতার  পোস্টার সাঁটানো। তাতে লেখা, '৭ দিনের মধ্যে ১৫ জনকে নিয়ে আসছি। তৈরি থেকো। গণর্ধষণ করব'। চিঠির তলায় লেখা, 'ইতি - আজিদ, বাংলাদেশ'।

এহেন পোস্টার দেখে আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা। কারণ, সারাদিন তিনি বাড়িতে একাই থাকেন। স্বামী এবং ছেলে কাজে বেরিয়ে যান। আতঙ্কে সঙ্গে সঙ্গে স্বামী এবং ছেলেকে ফোন করেন। পরে তাঁদের নিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। কে এই 'বাংলাদেশি আজাদ', তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা। 


```