Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বয়স্ক ও অসুস্থ ভোটারদের জন্য পোস্টাল ব্যালট, আসন্ন বিহার নির্বাচনে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

দ্য ওয়াল ব্যুরো: পোস্টাল ব্যালট পদ্ধতি বদলে ইভিএম পদ্ধতি আনা হয়েছে নির্বাচনে। কিন্তু এইবার ফের উলটপুরাণ। বিহারের আসন্ন নির্বাচনে ফের ফিরে আসছে সেই পোস্টাল ব্যালটই। কারণ করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে ইভিএম যন্ত্রের বোতাম টিপে ভোটদান করা ঝুঁক

বয়স্ক ও অসুস্থ ভোটারদের জন্য পোস্টাল ব্যালট, আসন্ন বিহার নির্বাচনে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

শেষ আপডেট: 2 July 2020 12:17

দ্য ওয়াল ব্যুরো: পোস্টাল ব্যালট পদ্ধতি বদলে ইভিএম পদ্ধতি আনা হয়েছে নির্বাচনে। কিন্তু এইবার ফের উলটপুরাণ। বিহারের আসন্ন নির্বাচনে ফের ফিরে আসছে সেই পোস্টাল ব্যালটই। কারণ করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে ইভিএম যন্ত্রের বোতাম টিপে ভোটদান করা ঝুঁকির হতে পারে। আর করোনা সংক্রমণের ঝুঁকি বৃদ্ধদের ক্ষেত্রে অনেকটাই বেশি। তাই বিহার ভোটে ৬৫ বছরের বা তার বেশি বয়সি ভোটদাতারা চাইলে ইভিএমের বদলে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। বৃহস্পতিবার একথা ঘোষণা করল নির্বাচন কমিশন। আর কয়েক মাস পরেই, অক্টোবর বা নভেম্বরে বিহার বিধানসভায় নির্বাচন হওয়ার কতা। করোনা মহামারীর আবহেই তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। কিন্তু সংক্রমণে ঝুঁকি ন্যূনতম করাটাই বড় চ্যালেঞ্জ ও প্রধান উদ্দেশ্য। তাই বয়স্ক মানুষদের জন্য বাড়তি সুবিধা। এছাড়াও অন্তঃসত্ত্বা মহিলা, ডায়াবেটিক রোগী, হাইপারটেনশনের সমস্যা থাকা মানুষরাও এই পুরনো নিয়মে ভোট দিতে পারবেন চাইলে। প্রসঙ্গত, গত বছরের ২২ অক্টোবর নির্বাচন কমিশন এই পোস্টাল ব্যালটের ব্যবস্থা ফিরিয়ে এনেছিল বিশেষ মানুষদের কথা ভেবে। প্রতিবন্ধী মানুষ বা অশীতিপর বৃদ্ধেরা এই সুবিধা পেতেন। এবার করোনার কারণে বয়স্ক ও অসুস্থ ভোটারদের জন্য এটাই নিয়ম হয়ে গেল। নির্বাচনের আরও বেশ কিছু নিয়মেও বদল আনা হচ্ছে বিহার ভোটে৷ জানা গেছে, কোনও ভোটার যদি করোনায় আক্রান্ত হন, তাহলে তিনি বাড়ি থেকেই ভোট দিতে পারবেন৷ তার জন্য তাঁর কাছে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়া হবে৷ ৬৫ বছরের বেশি বয়সি বৃদ্ধেরাও বাড়ি বসে ভোট দিতে পারবেন ব্যালটে। ভিড় এড়াতে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যাও অনেকটাই বাড়ানো হয়েছে, যাতে কোনও বুথে বেশি ভিড় না হয়৷ সামাজিক দূরত্ব বজায় রেখেই নির্বাচন পরিচালনা করতে হবে৷ প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটদাতার সংখ্যা হাজারের নীচে রাখা হবে৷

```