Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

সিঙ্গুরের নার্সের দেহের ময়নাতদন্ত কল্যাণী AIIMS-এ, পরিবারের দাবিতেই দেহ স্থানান্তর

শুক্রবার সিঙ্গুরের একটি নার্সিংহোমে এক নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল। পরিবারের অভিযোগ, শুক্রবার দুপুরে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে গিয়েছিল তাদের অনুমতি ছাড়াই। 

সিঙ্গুরের নার্সের দেহের ময়নাতদন্ত কল্যাণী AIIMS-এ, পরিবারের দাবিতেই দেহ স্থানান্তর

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 16 August 2025 10:55

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে পরিবারের দাবি মেনে সিঙ্গুরের নার্সের (Singur Nurse) দেহ কল্যাণী এইমসে (Kalyani AIIMS) নিয়ে যাওয়া হল।  শনিবার ভোর ৭টা ২০ মিনিটে মেডিক্যাল কলেজের মর্গ থেকে গ্রিন করিডর করে নার্সের দেহ AIIMS-এ পৌঁছানো হয়। ময়নাতদন্তের (Post-Mortem) পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারবে পুলিশ।

শুক্রবার সিঙ্গুরের একটি নার্সিংহোমে এক নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল। পরিবারের অভিযোগ, শুক্রবার দুপুরে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে গিয়েছিল তাদের অনুমতি ছাড়াই। 

পুলিশি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে মৃত নার্সের বাবা সুকুমার জানা বলেছিলেন, “আমি চাই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হোক। আমরা চাইছিলাম, কেন্দ্রীয় হাসপাতালে দেহটি পরীক্ষা হোক, কিন্তু পুলিশ আমাদের জানিয়ে না জোর করে দেহ নিয়ে গিয়েছে।” তিনি এও বলেন, “রাজ্যের হাসপাতালের প্রতি আমার আস্থা নেই।”

পরে ঘটনাস্থলে পৌঁছে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানান, “পরিবার যেখানে চাইবেন, দেহ সেখানে ময়নাতদন্ত করা হবে। তবে যেহেতু অস্বাভাবিক মৃত্যু, আদালতের অনুমতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।” সূত্রের খবর, প্রয়োজনীয় অনুমতির পর এদিন দেহ মেডিকেল থেকে কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হয়। 

এই ঘটনার মধ্যেই শুক্রবার মৃতদেহ ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল। শুক্রবার দুপুরে মৃতদেহ মেডিক্যাল কলেজে পৌঁছার পরই বিজেপি ও সিপিএমের কর্মী-সমর্থকেরা সেখানে জড়ো হয়ে বচসা এবং হাতাহাতিতে লিপ্ত হন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন, “পুলিশের এত অতি সক্রিয়তার কারণ কী?” পাল্টা হিসেবে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, “আমরাও চাই প্রকৃত সত্য সামনে আসুক। কিন্তু বিজেপি-সিপিএম পরিকল্পিতভাবে লাশ দখলের রাজনীতি করছে।” 

এখন দেখার, ময়নাতদন্তের রিপোর্টে কী উঠে আসে।


```