
শেষ আপডেট: 22 May 2023 14:54
দ্য ওয়াল ব্যুরো: ‘পরবরিশ স্কুল’ এবং ‘উদ্যম’ সংস্থার যৌথ উদ্যোগে দু’দিনের আর্ট থেরাপি কর্মশালা ‘নো ইওরসেলফ’ সম্প্রতি অনুষ্ঠিত হল কসবায় (Positive initiation specially abled child)। এই কর্মশালায় অংশ গ্রহণকারী ছোটদের মধ্যে কেউ কথা বলতে পারে না, কেউ অন্যের সাহায্য ছাড়া চলাফেরায় সাবলীল নয়, কেউ অটিজম (Autism), ডাউন সিনড্রোমের শিকার। তবে এইসব সমস্যা ওদের কোন ভাবে দমিয়ে রাখতে পারেনি।

ক্যানভাসের উপর তুলিতে রংয়ের আঁচড় ওদের ভালোলাগার অঙ্গ হয়ে উঠেছিল। এছাড়াও ওদের গান আর নাচের মধ্য দিয়ে মিউজিক থেরাপির উপকারিতাও এই কর্মশালায় শেখানো হয়েছে। শিশুরা (children) গান ও নাচের মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরে। বছর পাঁচ আগে পাঁচজন শিশুকে নিয়ে এই স্কুলের যাত্রা শুরু করেছিলেন সুকন্যা চক্রবর্তী। এখন বিশেষভাবে সক্ষম অনেক শিশুর গন্তব্য এই স্কুল।
কর্মশালায় অংশ নেওয়া প্রায় সব শিশুই স্কুলে অবহেলা শিকার, সমাজের চোখেও ব্রাত্য। এইসব শিশুদের মনের ভিতরের টানাপোড়ের ফুটে উঠেছে রং-তুলিতে। রং তুলিতে ওরা রাগ অভিমান ভালোবাসা ফুটিয়ে তুলেছে। দুদিনের কর্মশালা শেষে শিশুদের সংশাপত্র ও উপহার দেওয়া হয়।
সামান্য আয় থেকেই দলকে টাকা দেন বিশেষভাবে সক্ষম কর্মী, ‘বিশেষ’ সেলফি তুললেন মোদী