Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিএলওদের ‘ভয়’ দেখাচ্ছে রাজনৈতিক নেতারা! সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ নির্বাচন কমিশনের

এদিন শুনানিতে কমিশনের আইনজীবী জানান, লাগাতার রাজনৈতিক চাপের মধ্যে কাজ করতে গিয়ে গত কয়েক মাসে মৃত্যু হয়েছে ৩ জন বিএলওর। তাঁদের দাবি, প্রশাসনের উপর অস্বাভাবিক হস্তক্ষেপ ও ভয়-দেখানোই কাজের পরিবেশকে বিপজ্জনক করে তুলেছে। 

 বিএলওদের ‘ভয়’ দেখাচ্ছে রাজনৈতিক নেতারা! সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ নির্বাচন কমিশনের

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 28 November 2025 21:23

দ্য ওয়াল ব্যুরো: বঙ্গ রাজনীতিতে যখন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া, এসআইআরকে (SIR) ঘিরে প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে, ঠিক সেই সময়েই সুপ্রিম কোর্টে (Supreme Court) পা রাখল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। 

আদালতে তাদের অভিযোগ, বাংলায় ভোটার তালিকার খসড়া তৈরির দায়িত্বে থাকা বুথ লেভেল অফিসারদের বা বিএলওদের উপর রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে ভয় দেখানো হচ্ছে। বুধবার এই মর্মে কোর্টে হলফনামা জমা দিল কমিশন।

এদিন শুনানিতে কমিশনের আইনজীবী জানান, লাগাতার রাজনৈতিক চাপের মধ্যে কাজ করতে গিয়ে গত কয়েক মাসে মৃত্যু হয়েছে ৩ জন বিএলওর। তাঁদের দাবি, প্রশাসনের উপর অস্বাভাবিক হস্তক্ষেপ ও ভয়-দেখানোই কাজের পরিবেশকে বিপজ্জনক করে তুলেছে। এ ব্যাপারে রাজনৈতিক দল বলতে পরোক্ষে তৃণমূলকেই ইঙ্গিত করেছে কমিশন।

অন্যদিকে, এই অভিযোগ তীব্রভাবে উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসকদল। তাঁদের বক্তব্য, ২-৩ বছরের কাজ মাত্র দু’মাসে সারার চাপে ক্লান্ত হয়ে পড়ছেন মাঠপর্যায়ের কর্মীরা। বহু ক্ষেত্রে আত্মহত্যা, কোথাও হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা—সবই অতিরিক্ত চাপের ফল। এ নিয়ে কমিশনের দায় এড়ানো উচিত নয় বলেই মত সরকারি মহলের।

সংবিধান দিবসের অনুষ্ঠানে বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই সুরেই বলেন, “বিএলওদের উপর অমানুষিক চাপ দেওয়া হচ্ছে। তার জেরেই একাধিক অকালমৃত্যু। আমাদের কাছে তার প্রমাণ রয়েছে।”

অভিযোগ, পাল্টা অভিযোগের আবহে আদালত কী অবস্থান নেয়, সেদিকেই তাকিয়ে প্রশাসন ও রাজনৈতিক মহল।


```