Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

লাঠির ডগায় গানের সুর! বাঁশুরিয়া পুলিশের অবাক প্রতিভায় মুগ্ধ নেট-দুনিয়া

দ্য ওয়াল ব্যুরো: পুলিশে ছুঁলে নাকি ছত্রিশ ঘা। তেমনই প্রবাদ রয়েছে বাংলায়। কিন্তু সেই পুলিশের ঠোঁটের ছোঁয়ায় লাঠি থেকে যে মনমাতানো সুর বেরোতে পারে, তা কি কেউ জানতেন! কিন্তু এমনটাই হয়েছে কর্ণাটকের হুবলি রুরাল পুলিশ স্টেশনের হেড কনস্টেবল চন্দ্রক

লাঠির ডগায় গানের সুর! বাঁশুরিয়া পুলিশের অবাক প্রতিভায় মুগ্ধ নেট-দুনিয়া

শেষ আপডেট: 30 May 2019 13:36

দ্য ওয়াল ব্যুরো: পুলিশে ছুঁলে নাকি ছত্রিশ ঘা। তেমনই প্রবাদ রয়েছে বাংলায়। কিন্তু সেই পুলিশের ঠোঁটের ছোঁয়ায় লাঠি থেকে যে মনমাতানো সুর বেরোতে পারে, তা কি কেউ জানতেন! কিন্তু এমনটাই হয়েছে কর্ণাটকের হুবলি রুরাল পুলিশ স্টেশনের হেড কনস্টেবল চন্দ্রকান্ত হুটগির ক্ষেত্রে। ডিউটির অবসরে, তাঁর পেশার হাতিয়ার ফাইবারের ফাঁপা লাঠিকে ব্যবহার করেই বাঁশি বাজান তিনি! পুলিশকর্মী চন্দ্রকান্তের এই বিরল প্রতিভা মোবাইলে রেকর্ড করেছেন বেঙ্গালুরুর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ভাস্কর রাও। তার পরেই সেটি টুইটারে পোস্ট করেন তিনি। সঙ্গে লেখেন, "লাঠিকে বাঁশি হিসেবে ব্যবহার করছেন হুবলি পুলিশ স্টেশনের হেড কনস্টেবল চন্দ্রকান্ত হুটগি। আমরা তাঁর জন্য গর্বিত।" দেখুন সেই ভিডিও। https://twitter.com/deepolice12/status/1133313796787720192 সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ডঃ রাজকুমারের একটি সিনেমার গানের সুর বাজিয়েছেন তিনি। লাঠি দিয়ে এমন বাঁশি বাজানোর ঘটনা দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকেই বলেছেন, পুলিশ হলেও যে মানুষ এমন সুন্দর করে বাঁশি বাজাতে পারেন, তাঁর কোমল মন রয়েছে।
এখন সারা দেশ জুড়েই বাঁশ বা বেতের বদলে ফাঁপা ফাইবারের লাঠিই ব্যবহার করে পুলিশ। কখনও ভিড় ছত্রভঙ্গ করতে, কখনও আবার আসামীকে শাসন করতে। সে লাঠি থেকে দূরে থাকতেই পছন্দ করে মানুষ। কিন্তু সেই লাঠিতেই বাঁশির ধুন তুলে অন্য এক প্রতিভার পরিচয় দিয়েছেন বছর পঞ্চাশের চন্দ্রকান্ত।নেটিজেনরা বলছেন, লাঠি শুধু যন্ত্রণা দেওয়ার জন্য নয়, তা যন্ত্রণা উপশমের কাজেও লাগতে পারে, যদি তাতে মায়াভরা সুর তোলা যায়। কেউ বলছেন, এই কাজ যে অনেক মানুষকে প্রেরণা জোগাবে, তাতে সন্দেহ নেই।

চন্দ্রকান্ত হুটগি অবশ্য পেশায় পুলিশ হলেও, নেশায় এক জন বংশীবাদক। বিভিন্ন অনুষ্ঠানেও বাজান মাঝে মাঝে। কিন্তু এমন বিপরীতধর্মী পেশা আর নেশা যে হাত ধরতে পারে, তা বোধ হয় ভাবেননি কেউ-ই। ভাবেননি, সাচ্চা শিল্পীর হাতে পড়লে রাজদণ্ডেও মিঠে সুর তোলা সম্ভব! তাই তাঁকে কুর্নিশ জানিয়েছেন সকলে।


```