Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আহত বাজ পাখি উদ্ধার করল পুলিশ, এক রাত থানায় রেখে তুলে দিল বন দফতরের হাতে

ধুলাগড় আউটপোস্ট থানার পুলিশ সোমবার সন্ধ্যায় ধুলাগড় আটচালা এলাকা থেকে একটি আহত বাজপাখিকে (Hawk) উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

আহত বাজ পাখি উদ্ধার করল পুলিশ, এক রাত থানায় রেখে তুলে দিল বন দফতরের হাতে

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 20 January 2026 17:55

দেবাশিস গুছাইত, হাওড়া: শুধু আইনশৃঙ্খলা রক্ষাই নয়, প্রাণী ও পাখি সংরক্ষণেও যে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, তারই নজির দেখা গেল সাঁকরাইলে (Sankrail)। ধুলাগড় আউটপোস্ট থানার পুলিশ সোমবার সন্ধ্যায় ধুলাগড় আটচালা এলাকা থেকে একটি আহত বাজপাখিকে (Hawk) উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পথের ধারে আহত অবস্থায় বাজ পাখিটিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাখিটিকে উদ্ধার করে ধুলাগড় আউটপোস্টে নিয়ে আসে। সেখানে একটি কাগজের পেটির ভিতর রেখে পুলিশকর্মীরা নিজেদের সাধ্য অনুযায়ী পাখিটির শুশ্রূষা করেন পুলিশকর্মীরা। পাশাপাশি বন দফতরের কর্মীদেরও বিষয়টি জানানো হয়।

মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বন দফতরের কর্মীরা থানায় এসে উপস্থিত হন। ধুলাগড় আউটপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক অনির্বাণ মণ্ডল বাজ পাখিটিকে বনকর্মীদের হাতে তুলে দেন। বনকর্মী প্রিয়ব্রত হাজরা জানান, পাখিটিকে প্রথমে চিকিৎসার জন্য পাঠানো হবে। সুস্থ হয়ে উঠলে তাকে আবার মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে।

তিনি বলেন, “অবাধ গাছ নিধন ও দ্রুত নগরায়ণের ফলে পাখিদের প্রাকৃতিক বাসস্থান ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। তার ফলেই এই ধরনের পাখি অসুস্থ হয়ে পড়ছে বা লোকালয়ে ঢুকে পড়ছে।” প্রতিদিন আইনশৃঙ্খলা রক্ষার ব্যস্ততার মধ্যেও আহত পাখিটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে যেভাবে পুলিশকর্মীরা তার যত্এন নিয়েছে, তারও প্রশংসা করেন তিনি। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়, সমাজের প্রতিটি মানুষ এভাবে এগিয়ে এলে প্রাণী ও পাখিদের রক্ষা করা সম্ভব হবে।


```