Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

নিষিদ্ধ হওয়ার পরেও রমরমিয়ে চলছিল হুক্বাবার, তল্লাশি চালিয়ে দুজনকে গ্রেফতার করল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরের শুরুতেই শহরের হুক্কাবারগুলিকে (hookah bar) নিষিদ্ধ ঘোষণা করেছিল কলকাতা পুরসভা। বলা হয়েছিল, নতুন করে কোনও হুক্কাবার চালানোর অনুমতি তো দেওয়া হবেই না, উল্টে যে হুক্কাবারগুলির ক্ষেত্রে আগে অনুমতি দেওয়া হয়েছিল, সেগুল

নিষিদ্ধ হওয়ার পরেও রমরমিয়ে চলছিল হুক্বাবার, তল্লাশি চালিয়ে দুজনকে গ্রেফতার করল পুলিশ

শেষ আপডেট: 28 December 2022 09:58

দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরের শুরুতেই শহরের হুক্কাবারগুলিকে (hookah bar) নিষিদ্ধ ঘোষণা করেছিল কলকাতা পুরসভা। বলা হয়েছিল, নতুন করে কোনও হুক্কাবার চালানোর অনুমতি তো দেওয়া হবেই না, উল্টে যে হুক্কাবারগুলির ক্ষেত্রে আগে অনুমতি দেওয়া হয়েছিল, সেগুলিও প্রত্যাহার করা হবে। কিন্তু তা সত্ত্বেও রাতের অন্ধকারে লুকিয়ে চুরিয়ে শহরের একাধিক জায়গায় রমরমিয়ে হুক্কাবার চালানো হচ্ছে বলে খবর মিলেছিল। এরপরেই কলকাতার একটি হুক্কাবারে হানা দিয়ে দুজনকে গ্রেফতার করল পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ৮/৩বি সিআইটি রোডের দ্য রয়াল মিন্ট ক্যাফের চার তলায় একটি বারে তল্লাশি চালায় বেনিয়াপুকুর থানার পুলিশ। সেখানেই হাতেনাতে ধরা পড়ে নিষিদ্ধ কাজকারবার। শেখ সোহেব এবং আলম নামে দুই ব্যক্তিকে ওই হুক্কাবার থেকে গ্রেফতার করেছে পুলিশ। হুক্কা, তামাক সহ বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে বেনিয়াপুকুর থানার পুলিশ।

প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর কলকাতা পুরসভার তরফ থেকে জানানো হয়েছিল, শহরে আর কোনও হুক্কাবার থাকবে না। পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানান, ‘হুক্কাবারের আড়ালে নিষিদ্ধ মাদক ব্যবহারের অভিযোগ আসছে। তরুণ প্রজন্ম মাদকে আসক্ত হয়ে পড়ছে।’ তিনি আরও বলেন, ‘রেস্তোরাঁ রেস্তোরাঁয় যে হুক্কাবার চলছে, সেটা একটা খারাপ জিনিস হচ্ছে।’

হুক্কাতে যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে তা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ বলে অভিযোগ তোলেন ফিরহাদ। তিনি আরও বলেন, খবর পাওয়া যাচ্ছে কোনও কোনও জায়গায় এই হুক্কাতে (Hookah) নিষিদ্ধ নেশাজাতীয় দ্রব্য মেশানো হচ্ছে। আর তার ফলেই তরুণ প্রজন্ম আসক্ত হয়ে পড়ছে।

মেয়র জানান, নতুন করে হুক্কা বার চালানোর অনুমতি দেওয়া হবে না পুরসভার পক্ষ থেকে। ইতিমধ্যেই যাদের এই অনুমতি রয়েছে, তা প্রত্যাহার করে নেওয়া হবে। পুরসভার তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই অনুমতি প্রত্যাহারের কথা জানানো হবে। দ্রুত শহরের সমস্ত হুক্কা বারগুলি বন্ধ করার জন্য পুলিশের কাছেও সাহায্য চাওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।

কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও যে পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি, তার খবর বেশ কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছিল। পুলিশের কানে সেই খবর যেতেই তল্লাশি চালানো হয়। তারপরেই গ্রেফতার করা হল দুজনকে।

বাড়ি কারা পাবেন? ৯ লক্ষ নাম চূড়ান্ত করা বাকি, দ্রুত পদক্ষেপের নির্দেশ নবান্নের


```