Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বুট পরে অস্ত্র নিয়ে জগন্নাথ মন্দিরে ঢুকতে পারবে না পুলিশ, বলল সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো : পুরীর জগন্নাথদেবের মন্দিরে ভক্তদের লাইন করে ঢোকার নিয়ম চালু করতে চেয়েছিল কর্তৃপক্ষ। সেই নিয়ে গত ৩ অক্টোবর ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ে মন্দির সংলগ্ন এলাকায়। একটি সামাজিক সংগঠন সুপ্রিম কোর্টে অভিযোগ করে, গোলমাল থামানোর জন্য পুলিশ

বুট পরে অস্ত্র নিয়ে জগন্নাথ মন্দিরে ঢুকতে পারবে না পুলিশ, বলল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 10 October 2018 09:11

দ্য ওয়াল ব্যুরো : পুরীর জগন্নাথদেবের মন্দিরে ভক্তদের লাইন করে ঢোকার নিয়ম চালু করতে চেয়েছিল কর্তৃপক্ষ। সেই নিয়ে গত ৩ অক্টোবর ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ে মন্দির সংলগ্ন এলাকায়। একটি সামাজিক সংগঠন সুপ্রিম কোর্টে অভিযোগ করে, গোলমাল থামানোর জন্য পুলিশ বুট পরে অস্ত্র হাতে মন্দিরে ঢুকেছিল। সুপ্রিম কোর্ট বুধবার নির্দেশ দিয়েছে, পুলিশ কোনও অবস্থাতেই জুতো পরে বা বন্দুক নিয়ে মন্দিরে ঢুকতে পারবে না। মন্দিরে প্রবেশ করার নতুন নিয়মের প্রতিবাদে জগন্নাথ সেনা নামে একটি সংগঠন ৩ অক্টোবর ১২ ঘণ্টার পুরী বন্‌ধের ডাক দেয়। উত্তেজিত জনতা মন্দিরের সামনের ব্যারিকেড ভেঙে ফেলে। নজন পুলিশকর্মী আহত হন। হিংসায় জড়িত সন্দেহে পুলিশ ৪৭ জনকে গ্রেফতার করেছে।

```