জানা গিয়েছে, একটি আট বছরের একটি মেয়ে মামার বাড়ি ঘুরতে এসেছিল তিলডাঙ্গাতে। অভিযোগ, এলাকার এক যুবক মেয়েটির সঙ্গে অশালীন আচরণ করে। মেয়েটি তার দিদিমাকে ঘটনাটি জানায়। তারপরেই ফরাক্কা এনটিপিসি ফাঁড়িতে অভিযোগ জানায় বাড়ির লোক।

শেষ আপডেট: 18 September 2025 14:36
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: অভিযুক্তকে ধরতে গিয়ে পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠল পুলিশের উপর। পাল্টা পুলিশের গাড়ি ভাঙচুর করা হল। মারধর করা হয় পুলিশ কর্মীদের। ঘটনার জেরে বুধবার রাতে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের ফরাক্কা ।
জানা গিয়েছে, একটি আট বছরের একটি মেয়ে মামার বাড়ি ঘুরতে এসেছিল তিলডাঙ্গাতে। অভিযোগ, এলাকার এক যুবক মেয়েটির সঙ্গে অশালীন আচরণ করে। মেয়েটি তার দিদিমাকে ঘটনাটি জানায়। তারপরেই ফরাক্কা এনটিপিসি ফাঁড়িতে অভিযোগ জানায় বাড়ির লোক।
থানার এএসআই ঘটনাস্থলে তদন্তের জন্য যান। ছেলেটিকে না পেয়ে ছেলেটির বাবাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। গ্রামের লোক বাধা দেয়। তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এই সময় গ্রামের একটি মেয়ে পুলিশকে মারতে উদ্যত হলে পুলিশ তার হাত ধরে ফেলে। আর তারপরেই ঘটনাটি আরও বড় আকার নেয়। এএসআইয়ের উপর চড়াও হয় গ্রামের লোক। রাস্তায় ফেলে মারধর করা হয় তাকে। পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়।
অভিযুক্ত যুবকের পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ ইচ্ছাকৃতভাবে বাড়ি এসে হামলা চালিয়েছে। এবং যুবককে না পেয়ে ভাঙচুর করে ঘরের আসবাবপত্র। মদ্যপ অবস্থায় পুলিশকর্মীরা মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহার করে। তারপরেই গ্রামের বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। জঙ্গিপুর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমস্ত ঘটনার তদন্ত শুরু হয়েছে।