Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভাঙড়ে আক্রান্ত পুলিশ! অবৈধ নির্মাণে বাধা দিতেই পুলিশকর্মীর হাতে কামড়, হামলা

অভিযোগ, এক কনস্টেবলের হাতে দুষ্কৃতীদের একজন এমনভাবে কামড় বসায় যে তাঁর হাতের মাংস উঠে আসে! তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন সঙ্গে থাকা অপর পুলিশ কর্মীও। 

ভাঙড়ে আক্রান্ত পুলিশ! অবৈধ নির্মাণে বাধা দিতেই পুলিশকর্মীর হাতে কামড়, হামলা

ছবি-এআই।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 24 October 2025 16:51

দ্য ওয়াল ব্যুরো: অবৈধ নির্মাণকাজ বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ (Police attacked by miscreants,  Bhangar)। শুক্রবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের উত্তর কাশীপুর থানার দক্ষিণ বামুনিয়া এলাকার ঘটনা। অভিযোগ, এক কনস্টেবলের হাতে দুষ্কৃতীদের একজন এমনভাবে কামড় বসায় যে তাঁর হাতের মাংস উঠে আসে! তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন সঙ্গে থাকা অপর পুলিশ কর্মীও। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি জমি দখল করে একটি বাড়ি তৈরির অভিযোগ উঠেছিল দক্ষিণ বামুনিয়ায়। অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে যান উত্তর কাশীপুর থানার এসআই মনজুর আলম মণ্ডল এবং কনস্টেবল রবি রায়। তাঁরা নির্মাণকাজ বন্ধ করতে বলতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে শুরু হয় বাগবিতণ্ডা, তারপর আচমকাই চড়াও হয় স্থানীয় কয়েক জন। অভিযোগ, লাঠি-বাঁশ নিয়ে দুই পুলিশকর্মীকে বেধড়ক মারধর করা হয়। সহকর্মীকে বাঁচাতে গিয়ে আঘাত পান এসআই মনজুর আলম। এর মধ্যেই কনস্টেবল রবির হাতে কামড় বসায় এক অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অতিরিক্ত পুলিশবাহিনী। গুরুতর জখম দুই পুলিশকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলার ঘটনায় তিন অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। বারুইপুর মহকুমা আদালতে তাঁদের তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে, অবৈধ নির্মাণে আরও কারা জড়িত রয়েছে, ধৃতদের জেরা করে তা জানা হবে। গোটা ঘটনার জেরে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হওয়ায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।


```