Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ভোটের আগে হাওড়ার সভায় ছবি উপহার পেয়েছিলেন, দুই বোনকে প্রশংসাপত্র পাঠালেন প্রধানমন্ত্রী

দেড় মাস পর বাংলার দুই কন্যাকে প্রশংসাপত্র পাঠালেন মোদী। 

ভোটের আগে হাওড়ার সভায় ছবি উপহার পেয়েছিলেন, দুই বোনকে  প্রশংসাপত্র পাঠালেন প্রধানমন্ত্রী

বোন বাণী এবং উন্নতি শর্মা

শেষ আপডেট: 3 July 2024 14:13

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের আগে বাংলায় প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মা-বাবার সঙ্গে মোদীর সভায় অংশ নিয়েছিল দুই বোন বাণী এবং উন্নতি শর্মা। প্রধানমন্ত্রীকে নিজেদের হাতে আঁকা ছবি উপহার দিয়েছিল তারা। দেড় মাস পর বাংলার দুই কন্যাকে প্রশংসাপত্র পাঠালেন মোদী। 

সভায় দুই বোনের হাতে ছিল 'বেটি বাঁচাও, বেটি পড়াও' স্লোগানের একটি পোস্টার এবং উপহার দেওয়ার জন্য নিজেদের হাতে আঁকা পেন্সিল স্কেচে মোদীর ছবি। সভা চলাকালীন আচমকাই প্রধানমন্ত্রীর চোখ যায় তাদের দিকে। মাঝপথে বক্তব্য বন্ধ করে মোদী দুই বোনকে আশ্বস্ত করেন যে তিনি অবশ্যই তাদের আঁকা ছবি নেবেন।

এরপর প্রধানমন্ত্রী তাঁর প্রতিনিধিদের দুই বোনের কাছে ছবি আনতে পাঠান। সভা শেষে প্রতিনিধিরা তাঁদের কাছ থেকে ছবি নিয়ে যান। সেসময় খুশিতে ডগমগ হয়ে দুই বোন জানিয়েছিল, তারা ভাবতেও পারেনি যে তাদের স্বপ্ন সত্যি হবে।  

বাণী ও উন্নতির বাড়ির ঠিকানা নিয়েও যায় প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল। দেড় মাস পর, দুই বোনকে প্রশংসা করে উদ্ধৃতি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদী। সেই চিঠি পেতেই শর্মা পরিবারে খুশির হাওয়া। বাবা অবিনাশ শর্মা জানান, প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় আমার মেয়েরা ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।


```