Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মালদহ-সিঙ্গুরে সভা, দু’দিনের বঙ্গ সফরে ৪ হাজার কোটির প্রকল্পের শিল্যানাসও করবেন মোদী

রেল, সড়ক ও পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের সূচনা ও উদ্বোধন করবেন তিনি। মোট প্রকল্পের আর্থিক মূল্য ৪ হাজার কোটি টাকারও বেশি।

মালদহ-সিঙ্গুরে সভা, দু’দিনের বঙ্গ সফরে ৪ হাজার কোটির প্রকল্পের শিল্যানাসও করবেন মোদী

নরেন্দ্র মোদী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 16 January 2026 14:51

দ্য ওয়াল ব্যুরো: দু’দিনের সফরে ফের বাংলায় (West Bengal) আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ১৭ ও ১৮ জানুয়ারি (শনিবার এবং রবিবার) রাজ্যে একের পর এক রেল, সড়ক ও পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের সূচনা ও উদ্বোধন করবেন তিনি। মোট প্রকল্পের আর্থিক মূল্য ৪ হাজার কোটি টাকারও বেশি।

মালদহ থেকে যাত্রা শুরু

১৭ জানুয়ারি দুপুরে প্রধানমন্ত্রী পৌঁছবেন মালদহ (Maldah) টাউন রেল স্টেশনে। সেখান থেকেই তিনি সবুজ সংকেত দেখাবেন ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat) - যা চলবে হাওড়া থেকে গুয়াহাটি (কামাখ্যা) পর্যন্ত। একই সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে গুয়াহাটি থেকে হাওড়াগামী ট্রেনটির যাত্রাও সূচনা করবেন তিনি।

সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই স্লিপার ট্রেন দীর্ঘপথে যাত্রীদের জন্য দেবে বিমানযাত্রার মতো আরাম, কিন্তু তুলনামূলকভাবে কম খরচে। হাওড়া–গুয়াহাটি রুটে প্রায় আড়াই ঘণ্টা সময় সাশ্রয় হবে বলে রেল সূত্রের দাবি। এর ফলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলার যোগাযোগ যেমন মজবুত হবে, তেমনই ধর্মীয় পর্যটন ও ভ্রমণ শিল্পেও নতুন গতি আসবে।

রেল ও সড়কে ৩,২৫০ কোটির প্রকল্প

মালদহেই একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী শিলান্যাস করবেন ৩,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল ও সড়ক প্রকল্পের। এর মধ্যে রয়েছে -

বালুরঘাট–হিলি নতুন রেললাইন

নিউ জলপাইগুড়িতে আধুনিক ফ্রেইট মেইনটেন্যান্স সুবিধা

শিলিগুড়ি লোকো শেডের উন্নয়ন

জলপাইগুড়ি জেলায় বন্দে ভারত ট্রেন রক্ষণাবেক্ষণ কেন্দ্রের আধুনিকীকরণ

এছাড়াও নিউ কোচবিহার–বামনহাট ও নিউ কোচবিহার–বক্সিরহাট রেললাইনের সম্পূর্ণ বিদ্যুতায়ন করা হবে, যা দ্রুত ও পরিবেশবান্ধব রেল পরিষেবা নিশ্চিত করবে।

একই দিনে ভার্চুয়াল মাধ্যমে সূচনা হবে চারটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের - নিউ জলপাইগুড়ি থেকে নাগেরকয়েল ও তিরুচিরাপল্লি, এবং আলিপুরদুয়ার থেকে বেঙ্গালুরু ও মুম্বই (পানভেল) পর্যন্ত। পাশাপাশি এলএইচবি কোচে চলা দুটি নতুন এক্সপ্রেস ট্রেন চালু হবে, যা উত্তরবঙ্গের যুবসমাজ ও পেশাজীবীদের জন্য দক্ষিণ ভারতের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করবে।

এছাড়াও জাতীয় সড়ক ৩১ডি-র ধুপগুড়ি–ফালাকাটা অংশ চার লেনে উন্নীত করার শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।

সিঙ্গুরের সভা

১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী যাবেন হুগলির সিঙ্গুরে (Hooghly Singur)। সেখানে প্রায় ৮৩০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।

এর মধ্যে অন্যতম হল বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেম - যার মধ্যে থাকছে ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট টার্মিনাল ও রোড ওভার ব্রিজ। প্রায় ৯০০ একর জুড়ে গড়ে ওঠা এই আধুনিক কার্গো টার্মিনাল বছরে প্রায় ২.৭ মিলিয়ন টন পণ্য পরিবহনে সক্ষম হবে। কলকাতার শহরাঞ্চলের উপর থেকে ভারী যান চলাচলের চাপ কমিয়ে পরিবেশ ও জীবনযাত্রার মান উন্নত করাই এই প্রকল্পের লক্ষ্য।

একইসঙ্গে প্রধানমন্ত্রী কলকাতায় উদ্বোধন করবেন অত্যাধুনিক ইলেকট্রিক ক্যাটামারান, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। হুগলি নদীতে পরিবেশবান্ধব জলযান পরিষেবায় এটি নতুন দিগন্ত খুলবে।

এছাড়াও উদ্বোধন হবে জয়রামবাটি–বড়গোপীনাথপুর–ময়নাপুর নতুন রেললাইন। এই রুটে নতুন ট্রেন পরিষেবা চালু হওয়ায় বাঁকুড়া জেলার বাসিন্দা, পড়ুয়া ও তীর্থযাত্রীদের যাতায়াত আরও সহজ হবে।

সব মিলিয়ে, এই দু’দিনের সফরে রেল, সড়ক, নদীপথ ও বন্দর - সব ক্ষেত্রেই বাংলার পরিকাঠামো উন্নয়নের একটি বড় ছবি তুলে ধরতে চলেছেন প্রধানমন্ত্রী।


```